দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH
সর্বশেষ:
বিশ্বকাপ হাইলাইটস
নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর সাথে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স - ইউএই এর নেতৃবৃন্দের অনলাইন সাংগঠনিক সভা

গত ১২ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সময় রাত ৮টা অনলাইনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–সংযুক্ত আরব আমিরাত এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, আঞ্চলিক সমন্বয়ক কমিটি এবং বিভিন্ন সেলের নেতৃবৃন্দের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় সংসদ চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও আন্তর্জা‌তিক সম্পর্ক ও ডায়া‌স্পোরা বিষয়ক উপ ক‌মি‌টির প্রধান জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং যুগ্ম সদস্যসচিব জনাব আলাউদ্দিন মোহাম্মদ এর উপস্থিতিতে এ গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান‌টি প‌রিচালনা ক‌রেন আন্তর্জা‌তিক সম্পর্ক ও ডায়া‌স্পোরা বিষয়ক উপ ক‌মি‌টির সদস‌্য আয়মান রাহাত।আলোচনা সভায় সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স–সংযুক্ত আরব আমিরাত এর আহবায়ক জনাব ইঞ্জিঃ মোঃ আমিনুল হক, সদস্যসচিব জনাব জসিম উদ্দিন এবং মিডিয়া ও আইটি সেল প্রধান জনাব মুরাদ বিন হোসেন।সভায় এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সংযুক্ত আরব আমিরাত চ্যাপ্টারের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় ডায়াস্পোরার নেতৃবৃন্দগন বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের গুরুত্বপূর্ণ প্রশ্ন, মতামত ও পরামর্শ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তুলে ধরেন।সভায় জনাব নাহিদ ইসলাম সংযুক্ত আরব আমিরাতে এনসিপিকে সুসংগঠিত ও শক্তিশালীভাবে গড়ে তোলার ক্ষেত্রে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স—ইউএই-এর আহ্বায়ক ইঞ্জিঃ মোঃ আমিনুল হক এবং সদস্যসচিব মোহাম্মদ জসিম উদ্দিনের ভূমিকার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি অতি শিগগিরই সংযুক্ত আরব আমিরাত সফরের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।তাঁর এই সফরের আশ্বাস প্রবাসে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইউএই প্রবাসী নেতাকর্মীদের যোগাযোগ ও সমন্বয় জোরদার করার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে
১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পিএম

কোন ভিডিও নেই !

আজকের স্পেশাল

সব দেখুন
সরাসরি সম্প্রচার

জনপ্রিয় মতামত

সব মতামত
“
০১ জুলাই ২০২৬
শেখ হাসিনার বক্তব্য প্রচারের ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু দেশের কয়েকটি গণমাধ্যম সম্প্রতি তার একটি সাক্ষাৎকার প্রচার করেছে। বিষয়টি সরকারের নজরে এসেছে। প্রাথমিকভাবে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে সতর্ক করা হবে এবং তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে।
ডা. জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা
“
০১ জুলাই ২০২৬
আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের ধারাবাহিক আন্দোলনের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই গণ-অভ্যুত্থানে।
রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী
সিনিয়র যুগ্ম মহাসচিব
“
২৪ জুন ২০২৬
আমরা দেখেছি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢুকার সাহস পায় নাই। আমরা দেখেছি, আনভির দেশে ঢুকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি, সদর্পে এই সুবহানের পুত্র, এই ধর্ষক, দেশে ঢুকেছে।
হাসনাত আব্দুল্লাহ
হাসনাত আব্দুল্লাহ
সংসদ সদস্য, এনসিপি
“
২৪ জুন ২০২৬
দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো (অবৈধ) মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
সালাউদ্দিন আহমেদ
সালাউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্রমন্ত্রী
নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

নামাজের সময়সূচি
—
সেহরি শেষ—
ইফতার—
সময়সূচি লোড হচ্ছে…
ফেসবুকে আমরা ফলো করুন
মত ও প্রকাশ
মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক, মঠবাড়ীয়া:মঠবাড়ীয়া পৌরসভা এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্ক…

ডাক্তার সংকটে মিলছে না সেবা: আট বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি শিশু কল্যাণ কেন্দ্র

ডাক্তার সংকটে মিলছে না সেবা: আট বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪টি শিশু কল্যাণ কেন্দ্র

সুদৃশ্য বহুতল ভবন আছে, কক্ষজুড়ে সাজানো দামি চিকিৎসা সরঞ্জাম, শয্যা ও জেনারেটর—এমনকি স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য প্রস্তুত ডরমেটরিও…

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করতে জমি পরিদর্শন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার লক্ষ্যে প্রস্তাবিত ভবন নির্মাণের স্থান ও প্রয়োজনীয় জমি সরেজ…

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ দাবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ দাবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং পদের কর্মীদের পুনঃনিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্…

নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

"রক্ত দিন, জীবন বাঁচায়, লড়ছি আমরা গড়তে মানবতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ম …

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

নওগাঁয় বিষমুক্ত মাছ চাষে বাণিজ্যিক ভাবে মৎস্য খাবারের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব কালো সৈনিক পোকা চাষে ব্যাপক সাড়া ফেলেছেন নওগাঁর রাণীনগরের প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ হোসেন। রাণীনগর উপজেলার লোহাচূড়া গ্রামে প্রথম বারের মতো কালো সৈনিক পোকা চাষ করে সফলতা পেয়েছেন তিনি। বর্তমানে অনেকেই নাহিদের কালো সৈনিক পোকা চাষ দেখে উদ্বুদ্ধ হচ্ছেন। উদ্যোক্তা নাহিদ হোসেন জানান, পিকেএসএফ এর স্মার্ট প্রকল্পের কারিগরি সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা ''মৌসুমী'' তাকে খামার স্থাপনে সহযোগিতা করেছে। ইতিমধ্যেই অধিক আমিষ সমৃদ্ধ এই পোকাটি চাষ করে তিনি নিজের পুকুরে মাছের খাবার হিসেবে ব্যবহার করে আর্থিক ভাবে লাভবান হয়েছেন এবং প্রতি মাসে উদ্বৃত্ত এই পোকা বিক্রি করে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন। কালো সৈনিক পোকা বাসাবাড়ি, হোটেল, বাজারের পচনশীল ময়লা-আবর্জনা পুনঃব্যবহার করে উৎপাদন করা যায়। বর্জ্য ব্যবস্থাপনা ও কম্পোস্টিং করতেও এই পোকার লার্ভা যেকোন জৈব বর্জ্য ভক্ষক হিসেবে কাজ করতে পারে। এতে মাছ চাষে খাবারের বিকল্প হিসেবে এই পোকা ব্যবহারে খরচ কমছে অনেকাংশে এবং বিষমুক্ত মাছ চাষে লাভবান হচ্ছেন মৎস্য চাষিরা। কালো সৈনিক পোকাগুলো একটি ঘড়ের মধ্যে আলো-বাতাস আসে এমন জায়গায় রাখতে হয়। পোকাগুলো প্রজনন সম্পন্ন করার পর সেখানে কাঠের স্তরের মধ্যে ডিম পাড়ে। সেই ডিমগুলো হ্যাচিং করে ফোটানোর কিছুদিন পর আলাদা করে অন্য জায়গায় রাখা হয়। এরপর সেখান থেকে তৈরি হয় লার্ভা। ময়লা ও আবর্জনা থেকে ৫টি ধাপে ১৫-১৬ দিনে উৎপাদন হয় এ পোকা। এরপর খাওয়ার উপযোগী হলে পুকুরে মাছকে খাবারের জন্য দেওয়া হয়। কালো সৈনিক পোকা উৎপাদনে আলাদা কোন খাবারের প্রয়োজন হয় না এবং এই পোকা উৎপাদন হওয়ায় পরিবেশকে দূষণমুক্ত রাখতে ভূমিকা রাখছে। তিনি আরো জানান, বিগত ২০২৫ সালের অক্টোবর মাসে স্থানীয় উন্নয়ন সংস্থা ''মৌসুমী'' থেকে ১ লাখ টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের টাকা দিয়ে স্মার্ট পিসিকালচার উপ-প্রকল্পের সহযোগিতায় স্বল্প পরিসরে কালো সৈনিক পোকার ব্যবসা শুরু করেন। পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে স্মার্ট প্রকল্প থেকে ৫০ হাজার টাকার অনুদান পান। অনুদানের টাকা দিয়ে ব্যবসা বড় করেন। বর্তমানে তার খামারে ২ জনের কর্মসংস্থানও হয়েছে। প্রতি কেজি কালো সৈনিক পোকা উৎপাদনে খরচ পড়ে প্রায় ৬৫ টাকা। আর বিক্রি করছেন ২৫০-২৭০ টাকা প্রতি কেজি। তার খামারে প্রতি মাসে ৪০০-৫০০ কেজি উৎপাদন হচ্ছে কালো সৈনিক পোকা। নিজের পুকুরে মাছের খাবারের চাহিদা মিটিয়ে মাসে আয় হচ্ছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। তার এমন উদ্যোগের মাধ্যমে এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে এবং ছোটো ও মাঝারি আকারে খামার গড়ে উঠছে। ময়লা-আবর্জনা থেকে কালো সৈনিক পোকা উৎপাদন হওয়ায় পরিবেশকে দূষণমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কালো সৈনিক পোকা উৎপাদন হওয়ায় পরিবেশকে দূষণমুক্ত রাখতে যেমন ভূমিকা রাখছে, তেমনি প্রোটিনের বিকল্প উৎস হতে পারে। ইতোমধ্যেই তিনি এলাকায় ''ব্লাক সোলজার নাহিদ'' নামে পরিচিতি পেয়েছেন। মৌসুমী স্মার্ট-পিসি কালচার উপ-প্রকল্পের এমআইএস এন্ড ডকুমেন্টেশন অফিসার আব্দুর রউফ পাভেল বলেন, নাহিদ হোসেন আমাদের প্রকল্পের এক অনন্য উদাহরণ। কালো সৈনিক পোকা উৎপাদন একটি পরিবেশ বান্ধব ও টেকসই প্রযুক্তি, যা চাষিদের উৎপাদন ব্যয় কমিয়ে আয়ের সুযোগ তৈরি করছে। নাহিদ প্রতিবন্ধী হওয়া সত্বেও কালো সৈনিক পোকা চাষ করে এলাকায় ব্যপক সারা ফেলেছেন। তার সাফল্য দেখে অনেকেই উৎসাহিত হচ্ছেন। কালো সৈনিক পোকা বিভিন্ন বর্জ্য খেয়ে বেড়ে ওঠে। এছাড়াও ক্ষতিকর গ্যাস শোষণ করে। মৌসুমী স্মার্ট প্রকল্প থেকে সব সময় নাহিদকে কারিগরি সহযোগিতা করা হচ্ছে। আমরা চাই, এই প্রযুক্তি মৎস্য চাষিদের মাঝে ব্যপকভাবে ছড়িয়ে পড়ক এবং আরও বেশি করে চাষি উপকৃত হোক। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেব নাথ বলেন, মাছ চাষে বিকল্প প্রোটিনের উৎস হিসেবে কালো সৈনিক পোকা এখন বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে। নাহিদ হোসেন এই প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে যে ফলাফল দেখিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। তার পুকুরে মাছের বৃদ্ধি যেমন বেড়েছে, তেমনি খাদ্য ব্যয়ও কমেছে। পাশাপাশি প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন। যা অন্য চাষিদের জন্য এটি অনন্য দৃষ্টান্ত। শুকনো অবস্থায় কালো সৈনিক পোকার লার্ভা থেকে ৫০ শতাংশ পর্যন্ত উচ্চ প্রোটিন পাওয়া সম্ভব, যা প্রাণিজ প্রোটিনের একটি বড় উৎস হতে পারে। বেসরকারি উন্নয়ন সংস্থা ''মৌসুমী স্মার্ট প্রকল্প'' থেকে নাহিদকে সহযোগিতা করা হয়েছে। উপজেলা মৎস্য দপ্তর থেকে এই ধরনের উদ্যোগকে আমরা সব সময় উৎসাহ দিয়ে থাকি এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া অব্যহত রয়েছে বলেও জানান তিনি।

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম
বিশ্বকাপ ২০৩০ ট্রফি কোন দল জিতবে?

বিশ্বকাপ ২০৩০ ট্রফি কোন দল জিতবে?

  আর্জেন্টিনা
  ব্রাজিল
  ফ্রান্স
মোট ভোটদাতাঃ ৯ জন
কোন ছবি নেই !
কোন ছবি নেই !
🔒