দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

উৎসবমুখر পরিবেশে শুরু মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা

মিরাজ হোসেন
১০ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০২:২৫ এএম

উৎসবমুখر পরিবেশে শুরু মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা

মন্ত্রপাঠ, উলুধ্বনি এবং ঢাক, শঙ্খ ও কাঁসরের বাদ্য বাজিয়ে উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে দুর্গাষষ্ঠী। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা হওয়া বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আজ শনিবার উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবার মহাসপ্তমী পালিত হচ্ছে দুই দিনব্যাপী। এর প্রথম দিন আজ শনিবার সকাল ৭টা ৩৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার সকালে মহাসপ্তমীর দ্বিতীয় দিনের বিহিত পূজা সম্পন্ন হবে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় আমপাতা, বেলপাতা, ধূপের ধোঁয়া এবং প্রদীপের আলোয় দেবীর ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। একদিকে পুরোহিতের শুভ মন্ত্রপাঠ, অন্যদিকে শঙ্খ, ঘণ্টা, কাঁসর ও ঢাকের বাদ্যে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শেষে ভক্তদের মাঝে শান্তির জল ছিটিয়ে দেওয়া হয়। পূজা শেষে সমবেত ভক্তরা অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় অঞ্জলি নেন। সায়ংকালে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।

সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে চেপে, আর উৎসব শেষে দেবী কৈলাসে ফিরবেন নৌকায়। অশুভ ও অসুর শক্তিকে বিনাশ করে পৃথিবীতে সত্য, সুন্দর ও শান্তির বার্তা ছড়িয়ে দিতেই দেবীর এই ধরামায় আগমন। উৎসবের সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার মহাঅষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই শারদোৎসবের।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য মতে, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকা মহানগরেই ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

উৎসবমুখر পরিবেশে শুরু মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

মন্ত্রপাঠ, উলুধ্বনি এবং ঢাক, শঙ্খ ও কাঁসরের বাদ্য বাজিয়ে উৎসবমুখর পরিবেশে গতকাল অনুষ্ঠিত হয়েছে দুর্গাষষ্ঠী। ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সূচনা হওয়া বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবে আজ শনিবার উদযাপিত হচ্ছে মহাসপ্তমী। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী এবার মহাসপ্তমী পালিত হচ্ছে দুই দিনব্যাপী। এর প্রথম দিন আজ শনিবার সকাল ৭টা ৩৯ মিনিট থেকে সকাল ৯টা ৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ, স্থাপন, সপ্তমাদি কল্পারম্ভ ও মহাসপ্তমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার সকালে মহাসপ্তমীর দ্বিতীয় দিনের বিহিত পূজা সম্পন্ন হবে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মেলাঙ্গনের বেলতলায় আমপাতা, বেলপাতা, ধূপের ধোঁয়া এবং প্রদীপের আলোয় দেবীর ষষ্ঠীপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। একদিকে পুরোহিতের শুভ মন্ত্রপাঠ, অন্যদিকে শঙ্খ, ঘণ্টা, কাঁসর ও ঢাকের বাদ্যে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ষষ্ঠাদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা শেষে ভক্তদের মাঝে শান্তির জল ছিটিয়ে দেওয়া হয়। পূজা শেষে সমবেত ভক্তরা অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় অঞ্জলি নেন। সায়ংকালে অনুষ্ঠিত হয় দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস।

সনাতন শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, এবার মর্ত্যলোকে দেবী দুর্গার আগমন ঘটেছে ঘোটকে চেপে, আর উৎসব শেষে দেবী কৈলাসে ফিরবেন নৌকায়। অশুভ ও অসুর শক্তিকে বিনাশ করে পৃথিবীতে সত্য, সুন্দর ও শান্তির বার্তা ছড়িয়ে দিতেই দেবীর এই ধরামায় আগমন। উৎসবের সময়সূচি অনুযায়ী, আগামী সোমবার মহাঅষ্টমী, মঙ্গলবার মহানবমী এবং বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই শারদোৎসবের।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির তথ্য মতে, এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫টি পূজামণ্ডপে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এর মধ্যে শুধু রাজধানী ঢাকা মহানগরেই ২৫৮টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒