দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

মিরাজ হোসেন

মিরাজ হোসেন

যোগদান: 30 জুলাই, 2026

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও কো-অর্ডিনেটর পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং মাঠপর্যায়ে প্রকল্পের কাজের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দেশের কৃষি খাতের অন্যতম বড় উদ্যোগ 'পার্টনার' প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন শরীফ। প্রায় ৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের স্মার্ট কৃষি কার্ড প্রদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন। মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের নতুন পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুদুর রহমান। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় মসলা উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৪৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বর্তমান পিডি রাসেল আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি। এদিকে, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের নতুন পিডি হয়েছেন মো. আবুল বাসার মিয়া। এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিচালিত দুটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব থেকেও তালহা জুবাইরকে অব্যাহতি দিয়ে মো. আবুল বাসার মিয়াকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক
🔒