দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

শিক্ষাঙ্গন

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটিতে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল। গত ৫ অক্টোবর সংগঠনটির কেন্দ্রীয় নীতি-নির্ধারণী সভার সর্বসম্মত সিদ্ধান্তে এ নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।শিক্ষকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত এ নতুন দায়িত্বের সংবাদে ঝিনাইদহসহ খুলনা বিভাগের ১০টি জেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষক সমাজে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।নবনির্বাচিত এই শিক্ষক নেতা শিক্ষকতার পাশাপাশি শিক্ষা ও স্কাউটিং ক্ষেত্রে তাঁর অনবদ্য অবদানের জন্য সুপরিচিত। জনাব মোস্তাফিজুর রহমান ঝিনাইদহ জেলায় একাধিকবার ‘শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক’ হিসেবে ভূষিত হয়েছেন এবং বর্তমানে হরিণাকুণ্ডু উপজেলা স্কাউটস লিডারের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছেন। পাশাপাশি শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কার্যকর ব্যবহার ও শিক্ষকদের আইসিটি দক্ষতায় উদ্বুদ্ধ করতে তিনি দীর্ঘদিন ধরে ‘আইসিটি৪ই’ (ICT4E)-র জেলা শিক্ষক এম্বাসেডর হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন।পেশাগত পরিচয়ের বাইরেও তিনি আঞ্চলিক ক্রীড়াঙ্গন, যুব উন্নয়ন এবং নানামুখী সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত। তাঁর এই বহুমাত্রিক সাংগঠনিক দক্ষতা ও সামাজিক অঙ্গীকারের মূল্যায়ন হিসেবেই কেন্দ্রীয় পরিষদের গুরুত্বপূর্ণ এই পদে তাঁকে স্থাল দেওয়া হয়েছে বলে মনে করছেন শিক্ষক নেতৃবৃন্দ।দায়িত্ব প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় জনাব মোঃ মোস্তাফিজুর রহমান টুটুল বলেন, "এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে কেন্দ্রীয় নেতৃত্ব যে বিশ্বাস ও আস্থা আমার ওপর রেখেছেন, তা রক্ষায় আমি বদ্ধপরিকর। খুলনা বিভাগের প্রতিটি জেলার শিক্ষকদের সুসংগঠিত করা এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থেকে অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করাই হবে আমার মূল অঙ্গীকার।"এদিকে জনাব মোস্তাফিজুর রহমান টুটুল কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় নিত্যানন্দপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-কর্মচারী, স্থানীয় স্কাউটার্স, সুশীল সমাজ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল
🔒