দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

প্রবাস

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন কোর্সে ৭ বাংলাদেশি নারী

দুই বছর মেয়াদি এই শিক্ষা কার্যক্রমে কোরআন শিক্ষার পাশাপাশি হাদিস, ফিকহ ও ইসলামের মৌলিক জ্ঞান অর্জনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। একই সঙ্গে তাদের তুর্কি ভাষা শেখানো এবং বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা এবং তরুণীদের জন্য প্রয়োজনীয় শিষ্টাচার ও আদব-কায়দা বিষয়েও প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিভিন্ন কথোপকথন পর্ব, সেমিনার, কর্মশালা ও প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা। কোর্সের অংশ হিসেবে তুরস্কের বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শনের জন্য শিক্ষাসফরেরও আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা দেশটির ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষভাবে জানার সুযোগ পাবেন। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো এ ধরনের বৃত্তির ব্যবস্থা করায় আজিজ মাহমুদ হুদায়ি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইস্তাম্বুলে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল।

পূর্ণাঙ্গ বৃত্তিতে তুরস্কের কোরআন কোর্সে ৭ বাংলাদেশি নারী
🔒