দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

সোশ্যাল মিডিয়া

নড়াইলে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা

নড়াইলের লোহাগড়া উপজেলায় মোহনা খানম (১৭) নামে এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফাঁস আত্মহত্যা করেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার পৌরসভার গোপিনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত মোহনা খানম সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আজাদ মিয়ার মেয়ে। তারা পরিবাসহ লোহাগড়া উপজেলার লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার পৌরসভার গুপিনাথপুর গ্রামের সিরাজ মিয়ার বাড়িতে মোহন নামে এক কলেজ ছাত্রী ঘরের মধ্যে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন ঝুলন্ত মরদেহটি নিচের নামিয়ে রাখেন। পরে লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। কিন্তু কি কারণে মোহন আত্মহত্যা করেছে সে বিষয়ে পরিবারের লোকজনের সাথে কথা বললে তারা বক্তব্য দিতে রাজি হয়নি।এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শরিফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, মোহনা খানম নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নড়াইলে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা
🔒