দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

টেকনোলজি

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ঋণপণ্য চালু

পরিবর্তন, প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন প্রতিপাদ্য সামনে রেখে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শনিবার আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন স্বাগত বক্তব্য দেন এবং ব্যাংকের চেয়ারম্যান ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মো. আলী হোসেন ফকির সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে দুটি নতুন পণ্য—কমিউনিটি বাইক ঋণ ও কমিউনিটি স্বপ্নের বাড়ি—উদ্বোধন করা হয়। এ ছাড়া ব্যবসায়িক ও প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ সেরা করপোরেট গ্রাহক, সেরা শাখা এবং সেরা কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, স্বরাষ্ট্র সচিবসহ বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন ঋণপণ্য চালু
🔒