দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

চাকরি

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

ঝিনাইদহের কোটচাঁদপুরের জ্যেষ্ঠ ও সৃজনশীল সাংবাদিক রফিক মন্ডল জাতীয় দৈনিক ‘নবচিত্র’-এ সাংবাদিক হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের পেশাগত অভিজ্ঞতা নিয়ে তার এই নতুন যাত্রা শুরু হলো। নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে স্থানীয় সংবাদকর্মী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধি এবং সুশীল সমাজের পক্ষ থেকে তাকে শুভকামনা ও অভিনন্দন জানানো হচ্ছে।দীর্ঘ সাংবাদিকতা জীবনে রফিক মন্ডল কোটচাঁদপুরসহ বৃহত্তর ঝিনাইদহ অঞ্চলের জনজীবনের নানামুখী সংকট, জনদুর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় উন্নয়ন, অপরাধ ও জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে নিয়মিত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছেন। মাঠপর্যায়ে নিরপেক্ষ তথ্য সংগ্রহ এবং অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি স্থানীয় গণমাধ্যমে নিজের একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছেন।তার দীর্ঘ ২৩ বছরের পেশাগত ক্যারিয়ারে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বেশ কয়েকটি প্রতিষ্ঠিত গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘দৈনিক জনকণ্ঠ’-এ ১ বছর, ‘দৈনিক মানবজমিন’-এ ৫ বছর, ‘দৈনিক স্ফুলিঙ্গ’-এ ৫ বছর এবং ‘দৈনিক লোকসমাজ’-এ টানা ১২ বছর ধরে সফলতার সঙ্গে কাজ করেছেন।রফিক মন্ডলের নতুন দায়িত্বে যোগাদানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আসিফ কাজলসহ কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, তার দীর্ঘ অভিজ্ঞতালব্ধ জ্ঞান, পেশাদারিত্ব ও মাঠভিত্তিক সৃজনশীল সাংবাদিকতা দৈনিক ‘নবচিত্র’-এর সংবাদ পরিবেশনকে আরও তথ্যসমৃদ্ধ ও গ্রহণযোগ্য করে তুলবে।নতুন পথচলা প্রসঙ্গে সাংবাদিক রফিক মন্ডল বলেন, “মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি। পেশাগত জীবনের প্রতিটি পদে সর্বদা সততা, নিষ্ঠা ও নিরপেক্ষতাকে প্রাধান্য দিয়েছি। দৈনিক নবচিত্রের মাধ্যমে পাঠকদের বস্তুনিষ্ঠ সংবাদ উপহার দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই দায়িত্বে যেন সঠিক ও সৎভাবে কাজ করে যেতে পারি, সে জন্য দেশবাসী ও পাঠকদের দোয়া কামনা করছি।”অভিজ্ঞ এই সাংবাদিকের দৈনিক নবচিত্রে অন্তর্ভুক্তি কোটচাঁদপুরের স্থানীয় সাংবাদিকতার অঙ্গনে নতুন ইতিবাচক ধারার সূচিত করবে বলে মনে করছেন তার সহকর্মী ও স্থানীয় শুভানুধ্যায়ীরা।

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা
🔒