দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

বেতনের আশায় থেকে যৌবনের ১৮ আঠারো বছর পার ঋণের সমুদ্রে চাঁদ আলী!

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পিএম

বেতনের আশায় থেকে যৌবনের ১৮ আঠারো বছর পার ঋণের সমুদ্রে চাঁদ আলী!
বেতনের আশায় থেকে যৌবনের ১৮ আঠারো বছর পার ঋণের সমুদ্রে চাঁদ আলী!

সকালে খালি পেটে কাজে বের হওয়ার সময় ছোট ছোট দুই মেয়ের নিষ্পাপ চোখের পানে তাকালে বুকটা ফেটে যায় চাঁদ আলী খানের। হৃদয়ে জমাট বাঁধে সীমাহীন কষ্ট আর হতাশা। স্বপ্নের জাল বুনেছিলেন শিক্ষকতা করে সন্তানদের ভবিষ্যৎ গড়বেন, ঘরে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করবেন। কিন্তু বিধিবাম! যৌবনের আঠারোটি বছর পার করলেও ভাগ্যে বেতন জোটেনি। ফলে সংসর চালাতে ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ পাড়ার বাসিন্দা চাঁদ আলী এখন ঋণের অতল সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, চলছেন ধারদেনার ওপর ভর করে। প্রতি মুহূর্ত কাটছে তীব্র অভাব, বঞ্চনা আর চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে।

দুঃসহ এই জীবনকাহিনীর সূত্রপাত ২০০৪ সালে। ‘১০০টি নির্বাচিত মাদরাসায় দাখিল ভোকেশনাল কোর্স প্রবর্তন’ শীর্ষক সরকারি প্রকল্পের আওতায় হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর দাখিল মাদ্রাসায় ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির সুনির্দিষ্ট সুপারিশে ২০০৬ সালের ১২ ডিসেম্বর তাঁর চূড়ান্ত সুপারিশপত্র আসে। অতঃপর ২০০৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় যোগদান করেন।

প্রকল্পের আওতায় অবকাঠামো দাঁড়াল, সরকারি সরঞ্জামও এল; কিন্তু রহস্যজনকভাবে ঝুলিয়ে রাখা হলো চাঁদ আলীর ভাগ্য। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল সরকারি বিধি মোতাবেক এমপিওভুক্তির মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হবে। অথচ দিনের পর দিন, বছরের পর বছর গড়িয়ে দীর্ঘ ১৮টি বছর পার হলেও এক টাকা বেতন পাননি এই ভুক্তভোগী। অধিকার আদায়ের আশায় কারিগরি শিক্ষা দপ্তরের দুয়ারে দুয়ারে কত যে কড়া নেড়েছেন, কিন্তু প্রশাসনের কাছ থেকে মিলেছে কেবলই দীর্ঘ আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি।

বেতন না পেয়ে একদিকে যখন ধেয়ে এসেছে তীব্র অভাব, অন্যদিকে মাথায় চেপেছে পাওনাদারদের ঋণের বোঝা। ছোট দুই মেয়ের লেখাপড়া, মুখের খাবার আর পরিবারের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে একের পর এক জায়গা থেকে ধারদেনা করতে করতে চাঁদ আলী এখন দিশেহারা ও নিঃস্ব।

চোখের কোণে অশ্রু আর কণ্ঠে করুণ আকুতি ঝরিয়ে চাঁদ আলী খান বলেন, "আঠারোটা বছর পার হয়ে গেল, এক টাকা বেতন পেলাম না। চাকরি করি অথচ পরিবারকে দুবেলা ডাল-ভাত খাওয়াতে পারি না। ঋণের পাহাড় জমেছে, কিন্তু তা শোধ করার কোনো রাস্তা নেই। বড় একা লাগে, যখন দুই মেয়ে না খেয়ে আমার মুখের দিকে চেয়ে থাকে! এত বছর সততার সাথে সেবা দিয়েও যদি না খেয়ে মরতে হয়, তবে বেঁচে থেকে লাভ কী? সরকারের কাছে আমার বিনীত ও আকুল আবেদন—আমাদের বেতন-ভাতার ব্যবস্থা করে অন্তত দুমুঠো খেয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগটুকু দিন।"

আঠারো বছরের বঞ্চনা শেষ করে চাঁদ আলীর পরিবার কি ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? নাকি আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজালেই শেষ হয়ে যাবে একটি পরিবারের সব স্বপ্ন? এমন মানবিক প্রশ্নে আজ স্তম্ভিত সচেতন সমাজ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কার্তিকের নবান্ন আর খেজুর রসের মেলবন্ধনে মুখর দক্ষিণ-পশ্চিমাঞ্চল স্বাস্থ্যবিভাগের সতর্কতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

বেতনের আশায় থেকে যৌবনের ১৮ আঠারো বছর পার ঋণের সমুদ্রে চাঁদ আলী!

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

সকালে খালি পেটে কাজে বের হওয়ার সময় ছোট ছোট দুই মেয়ের নিষ্পাপ চোখের পানে তাকালে বুকটা ফেটে যায় চাঁদ আলী খানের। হৃদয়ে জমাট বাঁধে সীমাহীন কষ্ট আর হতাশা। স্বপ্নের জাল বুনেছিলেন শিক্ষকতা করে সন্তানদের ভবিষ্যৎ গড়বেন, ঘরে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করবেন। কিন্তু বিধিবাম! যৌবনের আঠারোটি বছর পার করলেও ভাগ্যে বেতন জোটেনি। ফলে সংসর চালাতে ঝিনাইদহ শহরের ক্যাডেট কলেজ পাড়ার বাসিন্দা চাঁদ আলী এখন ঋণের অতল সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন, চলছেন ধারদেনার ওপর ভর করে। প্রতি মুহূর্ত কাটছে তীব্র অভাব, বঞ্চনা আর চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে।

দুঃসহ এই জীবনকাহিনীর সূত্রপাত ২০০৪ সালে। ‘১০০টি নির্বাচিত মাদরাসায় দাখিল ভোকেশনাল কোর্স প্রবর্তন’ শীর্ষক সরকারি প্রকল্পের আওতায় হরিণাকুণ্ডু উপজেলার বলরামপুর দাখিল মাদ্রাসায় ট্রেড ইন্সট্রাক্টর পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেখে আবেদন করেন তিনি। ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতামূলক নিয়োগ পরীক্ষায় কেন্দ্রীয় নির্বাচন কমিটির সুনির্দিষ্ট সুপারিশে ২০০৬ সালের ১২ ডিসেম্বর তাঁর চূড়ান্ত সুপারিশপত্র আসে। অতঃপর ২০০৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে মাদ্রাসায় যোগদান করেন।

প্রকল্পের আওতায় অবকাঠামো দাঁড়াল, সরকারি সরঞ্জামও এল; কিন্তু রহস্যজনকভাবে ঝুলিয়ে রাখা হলো চাঁদ আলীর ভাগ্য। নিয়োগ বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ ছিল সরকারি বিধি মোতাবেক এমপিওভুক্তির মাধ্যমে বেতন-ভাতা প্রদান করা হবে। অথচ দিনের পর দিন, বছরের পর বছর গড়িয়ে দীর্ঘ ১৮টি বছর পার হলেও এক টাকা বেতন পাননি এই ভুক্তভোগী। অধিকার আদায়ের আশায় কারিগরি শিক্ষা দপ্তরের দুয়ারে দুয়ারে কত যে কড়া নেড়েছেন, কিন্তু প্রশাসনের কাছ থেকে মিলেছে কেবলই দীর্ঘ আশ্বাস, কাজের কাজ কিছুই হয়নি।

বেতন না পেয়ে একদিকে যখন ধেয়ে এসেছে তীব্র অভাব, অন্যদিকে মাথায় চেপেছে পাওনাদারদের ঋণের বোঝা। ছোট দুই মেয়ের লেখাপড়া, মুখের খাবার আর পরিবারের চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে একের পর এক জায়গা থেকে ধারদেনা করতে করতে চাঁদ আলী এখন দিশেহারা ও নিঃস্ব।

চোখের কোণে অশ্রু আর কণ্ঠে করুণ আকুতি ঝরিয়ে চাঁদ আলী খান বলেন, "আঠারোটা বছর পার হয়ে গেল, এক টাকা বেতন পেলাম না। চাকরি করি অথচ পরিবারকে দুবেলা ডাল-ভাত খাওয়াতে পারি না। ঋণের পাহাড় জমেছে, কিন্তু তা শোধ করার কোনো রাস্তা নেই। বড় একা লাগে, যখন দুই মেয়ে না খেয়ে আমার মুখের দিকে চেয়ে থাকে! এত বছর সততার সাথে সেবা দিয়েও যদি না খেয়ে মরতে হয়, তবে বেঁচে থেকে লাভ কী? সরকারের কাছে আমার বিনীত ও আকুল আবেদন—আমাদের বেতন-ভাতার ব্যবস্থা করে অন্তত দুমুঠো খেয়ে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগটুকু দিন।"

আঠারো বছরের বঞ্চনা শেষ করে চাঁদ আলীর পরিবার কি ফিরতে পারবে স্বাভাবিক জীবনে? নাকি আমলাতান্ত্রিক জটিলতার বেড়াজালেই শেষ হয়ে যাবে একটি পরিবারের সব স্বপ্ন? এমন মানবিক প্রশ্নে আজ স্তম্ভিত সচেতন সমাজ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒