দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

আরীফ শরিফ
৭ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০১:৫৬ পিএম
পাঠক: ৩৫৪ জন
প্রিন্ট ফটোকার্ড

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ
চলো পাল্টাই বাংলাদেশ বদলে দিবেন.? নাকি বদলে যাবেন.?

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’। তিনটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এ কর্মসূচিতে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে একটি করে গাছের চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর। রাস্তা-ঘাট, ড্রেন ও বিভিন্ন স্থানে এসব বর্জ্য ফেলে রাখার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নানা ধরনের সমস্যা তৈরি হয়। তাই প্লাস্টিক বর্জ্য সংগ্রহের সঙ্গে বৃক্ষরোপণকে সম্পৃক্ত করে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ‘বোতল দিন, চারা নিন—প্লাস্টিক কমান, পরিবেশ বাঁচান’—এমন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, প্লাস্টিক বর্জ্য নিরুৎসাহিত করার পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

অতিথিদের উপস্থিতি

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরি আশিখ এলাহি, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস. এম. জলিল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবলু সাহেব এবং নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাকারিয়া খান,জয়েন্ট সেক্রেটারি-১ ফৌজিয়া হাসান চৈতি, জয়েন্ট সেক্রেটারি-২ রাফিয়া ফেরদৌস তাসনিম, অর্থ সম্পাদক মাইশা আলম মুন, স্বাস্থ্য সম্পাদক লিবিয়া আক্তার এবং পাবলিসিটি সেক্রেটারি মাছুরা খানম।

সংগঠনটির সদস্যরা জানান, পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং প্লাস্টিক বর্জ্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে নড়াইলকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলা সম্ভব হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যয় বাড়ল ৬১ কোটি টাকা

ককটেল বিস্ফোরণের ঘটনা আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নড়াইলে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছে সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’। তিনটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয় এ কর্মসূচিতে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নড়াইল জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল যত্রতত্র ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে বিনিময়ে একটি করে গাছের চারা সংগ্রহ করেন।

আয়োজকরা জানান, প্লাস্টিকের বোতলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিক বর্জ্য পরিবেশের জন্য ক্ষতিকর। রাস্তা-ঘাট, ড্রেন ও বিভিন্ন স্থানে এসব বর্জ্য ফেলে রাখার ফলে পরিবেশ দূষণের পাশাপাশি নানা ধরনের সমস্যা তৈরি হয়। তাই প্লাস্টিক বর্জ্য সংগ্রহের সঙ্গে বৃক্ষরোপণকে সম্পৃক্ত করে মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্মসূচিতে ‘বোতল দিন, চারা নিন—প্লাস্টিক কমান, পরিবেশ বাঁচান’—এমন সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের মতে, প্লাস্টিক বর্জ্য নিরুৎসাহিত করার পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে এ ধরনের কর্মসূচি কার্যকর ভূমিকা রাখতে পারে।

অতিথিদের উপস্থিতি

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা চৌধুরি আশিখ এলাহি, নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস. এম. জলিল, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবলু সাহেব এবং নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

সামাজিক সংগঠন ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জাকারিয়া খান,জয়েন্ট সেক্রেটারি-১ ফৌজিয়া হাসান চৈতি, জয়েন্ট সেক্রেটারি-২ রাফিয়া ফেরদৌস তাসনিম, অর্থ সম্পাদক মাইশা আলম মুন, স্বাস্থ্য সম্পাদক লিবিয়া আক্তার এবং পাবলিসিটি সেক্রেটারি মাছুরা খানম।

সংগঠনটির সদস্যরা জানান, পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানো এবং প্লাস্টিক বর্জ্য সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে সংরক্ষণ ও যথাযথ ব্যবস্থাপনার পাশাপাশি বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে নড়াইলকে আরও পরিচ্ছন্ন ও সবুজ করে গড়ে তোলা সম্ভব হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒