দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

মোঃ রাকিব হাসান
জেলা প্রতিনিধি পঞ্চগড়, ৬ ফলোয়ার
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম
পাঠক: ৩৪৬ জন
প্রিন্ট ফটোকার্ড

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা
পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মোঃ ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় নজরুল পাঠাগারে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ওই রাতেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পঞ্চগড় শহরের পার্টি সেন্টারে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদ নির্ধারণ করা হয়।

সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে মোঃ রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মোঃ ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একইভাবে আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—মোঃ সোয়েব আলী সবুজ, সিনিয়র সহ-সভাপতি; মোঃ এনামুল হক, সহ-সভাপতি; মোঃ রহিম আব্দুর রহিম, সহ-সভাপতি; মোঃ শাহজালাল, সহ-সভাপতি; মোঃ একরামুল হক মুন্না, সহ-সম্পাদক; মোঃ রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক; এস.এম. সাদেকুজ্জামান সয়েল, অর্থবিষয়ক সম্পাদক; মোঃ জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক; মোঃ রেজাউর রহমান মীম, প্রচার সম্পাদক; এম.এ. তোয়ালেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক; মোঃ নুরুজ্জামান রতন, আইনবিষয়ক সম্পাদক; মোঃ রাকিব হাসান, ক্রীড়া সম্পাদক; মোঃ আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক; মোঃ আব্দুল্লাহীল কাফী, সমাজকল্যাণ সম্পাদক এবং মোঃ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সম্পাদক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ওমর ফারুক, মোঃ মাজেদুল ইসলাম আকাশ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মওদুদ আহম্মেদ, মোঃ ইরাক, মোঃ মাইনুল ইসলাম, মোঃ জাকারিয়া ইসলাম সবুজ, মোঃ নাজমুস সাকিব মুন ও মোঃ নাজমুল হক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ডিজার হোসেন বাদশা দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, “মহান আল্লাহর অশেষ কৃপায় আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই আস্থা আমার কাছে একটি বড় আমানত। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করা হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেদ বলেন, “সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। সম্মান ও মর্যাদার মালিক একমাত্র তিনিই। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সকল সাংবাদিক সহকর্মী ও প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্ভরযোগ্য তথ্যের বিকাশে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চগড় জেলা প্রেসক্লাবকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

ঢাকা ওয়াসার পানি সরবরাহ প্রকল্পের ব্যয় বাড়ল ৬১ কোটি টাকা

ককটেল বিস্ফোরণের ঘটনা আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

নারায়ণগঞ্জ-ঢাকা-জয়দেবপুরে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মোঃ রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মোঃ ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনে এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় নজরুল পাঠাগারে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ওই রাতেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পঞ্চগড় শহরের পার্টি সেন্টারে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদ নির্ধারণ করা হয়।

সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে মোঃ রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মোঃ ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একইভাবে আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—মোঃ সোয়েব আলী সবুজ, সিনিয়র সহ-সভাপতি; মোঃ এনামুল হক, সহ-সভাপতি; মোঃ রহিম আব্দুর রহিম, সহ-সভাপতি; মোঃ শাহজালাল, সহ-সভাপতি; মোঃ একরামুল হক মুন্না, সহ-সম্পাদক; মোঃ রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক; এস.এম. সাদেকুজ্জামান সয়েল, অর্থবিষয়ক সম্পাদক; মোঃ জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক; মোঃ রেজাউর রহমান মীম, প্রচার সম্পাদক; এম.এ. তোয়ালেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক; মোঃ নুরুজ্জামান রতন, আইনবিষয়ক সম্পাদক; মোঃ রাকিব হাসান, ক্রীড়া সম্পাদক; মোঃ আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক; মোঃ আব্দুল্লাহীল কাফী, সমাজকল্যাণ সম্পাদক এবং মোঃ তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সম্পাদক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ওমর ফারুক, মোঃ মাজেদুল ইসলাম আকাশ, মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ মওদুদ আহম্মেদ, মোঃ ইরাক, মোঃ মাইনুল ইসলাম, মোঃ জাকারিয়া ইসলাম সবুজ, মোঃ নাজমুস সাকিব মুন ও মোঃ নাজমুল হক।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ডিজার হোসেন বাদশা দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, “মহান আল্লাহর অশেষ কৃপায় আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই আস্থা আমার কাছে একটি বড় আমানত। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করা হবে।

নবনির্বাচিত সভাপতি মোঃ রাসেদুজ্জামান রাসেদ বলেন, “সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। সম্মান ও মর্যাদার মালিক একমাত্র তিনিই। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সকল সাংবাদিক সহকর্মী ও প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্ভরযোগ্য তথ্যের বিকাশে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চগড় জেলা প্রেসক্লাবকে আরও কার্যকর ও মর্যাদাপূর্ণ একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒