দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৩০ পিএম
পাঠক: ৫৭৪ জন
প্রিন্ট ফটোকার্ড

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি
হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আদালতভিত্তিক জমি সংক্রান্ত মামলার জের ধরে বাদীর বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জোড়াদহ গ্রামে ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াদহ গ্রামের টুটুল হাসানের সঙ্গে প্রতিপক্ষের পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। উক্ত বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, মামলায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল আজ বিকেলে আকস্মিকভাবে টুটুল হাসানের বাড়িতে সশস্ত্র হামলা চালায়।

​হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মাণাধীন বাড়ির টিন কুপিয়ে তছনছ করে এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

​হামলা চলাকালে ঘরের টিন ও আসবাবপত্র ভাঙচুরের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বাদীর ভাই আলমগীর হোসেন। ক্ষোভ ও আকুতি প্রকাশ করে তিনি বলেন, “পৈতৃক জমি রক্ষায় আইনের আশ্রয় নেওয়াই কি আমাদের অপরাধ? তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের নির্মাণাধীন ঘরবাড়ির টিন কুপিয়ে ছাতু করে দিয়েছে। প্রকাশ্যে অনবরত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর বিচার কার কাছে চাইব?”

​মামলার বাদী ও ভুক্তভোগী টুটুল হাসান বলেন, “মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা পরিকল্পিতভাবে ২০-৩০ জন লোক নিয়ে আমাদের ওপর অত্যাচার চালিয়েছে। পুরো বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি এই বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক বিচার ও নিরাপত্তার দাবি জানাচ্ছি।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আদালতভিত্তিক জমি সংক্রান্ত মামলার জের ধরে বাদীর বসতবাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আজ বুধবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার জোড়াদহ গ্রামে ঘটনাটি ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, জোড়াদহ গ্রামের টুটুল হাসানের সঙ্গে প্রতিপক্ষের পৈতৃক জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছে। উক্ত বিষয়ে আদালতে একটি মামলা বিচারাধীন রয়েছে। অভিযোগ উঠেছে, মামলায় ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের ২০-৩০ জনের একটি সংঘবদ্ধ দল আজ বিকেলে আকস্মিকভাবে টুটুল হাসানের বাড়িতে সশস্ত্র হামলা চালায়।

​হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নির্মাণাধীন বাড়ির টিন কুপিয়ে তছনছ করে এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে।

​হামলা চলাকালে ঘরের টিন ও আসবাবপত্র ভাঙচুরের দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন বাদীর ভাই আলমগীর হোসেন। ক্ষোভ ও আকুতি প্রকাশ করে তিনি বলেন, “পৈতৃক জমি রক্ষায় আইনের আশ্রয় নেওয়াই কি আমাদের অপরাধ? তারা ধারালো অস্ত্র দিয়ে আমাদের নির্মাণাধীন ঘরবাড়ির টিন কুপিয়ে ছাতু করে দিয়েছে। প্রকাশ্যে অনবরত প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এর বিচার কার কাছে চাইব?”

​মামলার বাদী ও ভুক্তভোগী টুটুল হাসান বলেন, “মামলা চলমান থাকা সত্ত্বেও বিবাদীরা পরিকল্পিতভাবে ২০-৩০ জন লোক নিয়ে আমাদের ওপর অত্যাচার চালিয়েছে। পুরো বাড়িঘর ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি পরিবারকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। আমি এই বর্বরোচিত হামলার দৃষ্টান্তমূলক বিচার ও নিরাপত্তার দাবি জানাচ্ছি।”

​ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ সাপেক্ষে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒