দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

মোঃ নায়েব আলী

মোঃ নায়েব আলী

যোগদান: 22 আগস্ট, 2026

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের প্রস্তুতি

জুলাই গণহত্যার বিচারসহ একাধিক দাবিতে আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১ দলীয় ঐক্যের বহুপ্রত্যাশিত ‘ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া’ ঐতিহাসিক লংমার্চ কর্মসূচি। এই কর্মসূচিকে ঐতিহাসিক জনসমুদ্রে রূপ দিতে ঝিনাইদহ জুড়ে এখন চলছে সর্বাত্মক প্রস্তুতি ও ব্যাপক তৎপরতা।লংমার্চের প্রস্তুতি পর্যবেক্ষণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ঝিনাইদহে পৌঁছান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট ও লংমার্চের লক্ষ্য নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।জামায়াত নেতৃবৃন্দ জোর দিয়ে বলেন, "ছাত্র-জনতার ওপর চালানো জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করাই এই লংমার্চের প্রধানতম লক্ষ্য। গণদাবি আদায়ে রাজপথের এ লড়াইয়ে কোনো ছাড় দেওয়া হবে না।"এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, জেলা নায়েবে আমির ও সম্ভাব্য পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি আব্দুল হাই, মাওলানা তাজুল ইসলাম, ছগির আহম্মেদসহ জেলা ও স্থানীয় পর্যায়ের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ।পরিদর্শন শেষে নেতৃবৃন্দ জানান, ৩১ অক্টোবরের লংমার্চকে কেন্দ্র করে ঝিনাইদহের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে তৃণমূল পর্যায়ে গণসংযোগ চালানো হচ্ছে। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ইতোমধ্যে চূড়ান্ত কৌশল নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর রাজপথে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও অভূতপূর্ব সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে ঝিনাইদহে জামায়াতের প্রস্তুতি
🔒