দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

পাহাড়ে অস্থিতিশীলতার চক্রান্ত ব্যর্থ করা হবে, দলছুট হয়ে আ’লীগের সুর রুমিন ফারহানার’

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পিএম

পাহাড়ে অস্থিতিশীলতার চক্রান্ত ব্যর্থ করা হবে, দলছুট হয়ে আ’লীগের সুর রুমিন ফারহানার’
পাহাড়ে অস্থিতিশীলতার চক্রান্ত ব্যর্থ করা হবে, দলছুট হয়ে আ’লীগের সুর রুমিন ফারহানার’

পার্বত্য অঞ্চলে বিদেশি ইন্ধনে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি স্পষ্ট জানান, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে রুমিন ফারহানা এখন প্রতিপক্ষের ভাষায় কথা বলছেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরে রাশেদ খান বলেন, প্রতিবেশী একটি দেশের আশ্রয়ে ও সহায়তায় পাহাড়ের কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাহাড়ি অঞ্চলের সাধারণ ও নিরীহ মানুষ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, গুজব ছড়িয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি করার কোনো অপচেষ্টা সরকার বরদাশত করবে না।

বক্তব্যের একপর্যায়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর থেকেই রুমিন ফারহানা রাজনৈতিকভাবে ছিটকে পড়েছেন। তিনি এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুরেই কথা বলছেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাকে ‘চোর’ আখ্যা দিয়ে তিনি যে মব বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন, তা তাঁর রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে।

এদিকে বিএনপি ভারতের সঙ্গে আঁতাত করছে— জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্যের কড়া জবাব দেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াত নেতারা প্রতিনিয়ত মিথ্যাচারের রাজনীতি করছেন। অথচ দেশবাসী জানে নির্বাচনের আগে রাতের আঁধারে কারা বিদেশি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছিল। একই সাথে জামায়াত-এনসিপির খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কোনো কাজ না করায় সাধারণ মানুষ তাদের এসব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

ঝিনাইদহে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পাহাড়ে অস্থিতিশীলতার চক্রান্ত ব্যর্থ করা হবে, দলছুট হয়ে আ’লীগের সুর রুমিন ফারহানার’

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

পার্বত্য অঞ্চলে বিদেশি ইন্ধনে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি স্পষ্ট জানান, পাহাড়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চক্রান্ত সফল হতে দেওয়া হবে না এবং রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে রুমিন ফারহানা এখন প্রতিপক্ষের ভাষায় কথা বলছেন।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরের পাবলিক হেলথ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি তুলে ধরে রাশেদ খান বলেন, প্রতিবেশী একটি দেশের আশ্রয়ে ও সহায়তায় পাহাড়ের কিছু বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠী অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেমিক সেনাবাহিনী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পাহাড়ি অঞ্চলের সাধারণ ও নিরীহ মানুষ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, গুজব ছড়িয়ে ঘোলাটে পরিস্থিতি তৈরি করার কোনো অপচেষ্টা সরকার বরদাশত করবে না।

বক্তব্যের একপর্যায়ে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার পর থেকেই রুমিন ফারহানা রাজনৈতিকভাবে ছিটকে পড়েছেন। তিনি এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের সুরেই কথা বলছেন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার একটি থানায় গিয়ে পুলিশ কর্মকর্তাকে ‘চোর’ আখ্যা দিয়ে তিনি যে মব বা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছেন, তা তাঁর রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করে।

এদিকে বিএনপি ভারতের সঙ্গে আঁতাত করছে— জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এমন বক্তব্যের কড়া জবাব দেন রাশেদ খান। তিনি বলেন, জামায়াত নেতারা প্রতিনিয়ত মিথ্যাচারের রাজনীতি করছেন। অথচ দেশবাসী জানে নির্বাচনের আগে রাতের আঁধারে কারা বিদেশি কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করেছিল। একই সাথে জামায়াত-এনসিপির খুলনা বিভাগীয় লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণে কোনো কাজ না করায় সাধারণ মানুষ তাদের এসব কর্মসূচি প্রত্যাখ্যান করেছে।

ঝিনাইদহে অনুষ্ঠিত এই মতবিনিময়কালে ডক্টর’স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒