দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

মোঃ সাইফুল ইসলাম
৩ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:১৫ পিএম

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা তৈরির কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বাকি ৫ জনের মৃতদেহ নওগাঁয় এসে পৌচেছে।

শনিবার ৩১ অক্টোবর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে বিকেলে মৃতদেহ গুলো লাশবাহী ফ্রিজিং গাড়ী যোগে নওগাঁয় নিহতদের নিজ নিজ বাড়িতে এসে পৌছালে এসময় নিহতদের পরিবার, স্বজন, স্থানিয় লোকজন সহ বিভিন্ন স্থান থেকে এক নজর দেখতে আসা লোকজনের মাঝে নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় সেখানে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহত ১৬ জনের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ বাংলাদেশে আসে এবং সর্বশেষ শনিবার ৩১ অক্টোবর বাকি ৭ জনের মৃতদেহ সৌদি থেকে বাংলাদেশে এসে পৌছায়। ৭ জনের মধ্যে নওগাঁর ৫ জন। ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং ১ জনের বাড়ি নওগাঁ জেলা সদর উপজেলায়। গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৃতদেহ গুলো সনাক্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানাতে অগ্নিকান্ডে ১৬ জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। এর মধ্যে ৯ জনের মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অপর ৭টি মৃতদেহ এর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং মৃতদেহ গুলো বাংলাদেশে পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইট শনিবার ৩১ অক্টোবর সকাল ৮ টা ৫ মিনিটে মৃতদেহ গুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকাতে অবতরণ করবে। সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া পরে পাঠানো নিহত ৫ জন হলেন, নওগাঁ জেলা সদর শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন এবং নওগাঁর আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্য বোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব ও সাধননগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মৃতদেহ গুলো বিনা খরচে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবার গুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা তৈরির কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বাকি ৫ জনের মৃতদেহ নওগাঁয় এসে পৌচেছে।

শনিবার ৩১ অক্টোবর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে বিকেলে মৃতদেহ গুলো লাশবাহী ফ্রিজিং গাড়ী যোগে নওগাঁয় নিহতদের নিজ নিজ বাড়িতে এসে পৌছালে এসময় নিহতদের পরিবার, স্বজন, স্থানিয় লোকজন সহ বিভিন্ন স্থান থেকে এক নজর দেখতে আসা লোকজনের মাঝে নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় সেখানে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহত ১৬ জনের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ বাংলাদেশে আসে এবং সর্বশেষ শনিবার ৩১ অক্টোবর বাকি ৭ জনের মৃতদেহ সৌদি থেকে বাংলাদেশে এসে পৌছায়। ৭ জনের মধ্যে নওগাঁর ৫ জন। ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং ১ জনের বাড়ি নওগাঁ জেলা সদর উপজেলায়। গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৃতদেহ গুলো সনাক্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানাতে অগ্নিকান্ডে ১৬ জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। এর মধ্যে ৯ জনের মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অপর ৭টি মৃতদেহ এর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং মৃতদেহ গুলো বাংলাদেশে পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইট শনিবার ৩১ অক্টোবর সকাল ৮ টা ৫ মিনিটে মৃতদেহ গুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকাতে অবতরণ করবে। সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া পরে পাঠানো নিহত ৫ জন হলেন, নওগাঁ জেলা সদর শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন এবং নওগাঁর আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্য বোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব ও সাধননগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মৃতদেহ গুলো বিনা খরচে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবার গুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒