দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

জাপানে ‘উত্তরণ’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

মিরাজ হোসেন
১০ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পিএম

জাপানে ‘উত্তরণ’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

জাপান প্রবাসী বাংলাদেশিদের পরিচিত ও প্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান’ উদ্যাপন করেছে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২৫শে অক্টোবর, রোববার টোকিওর আদাচি ওয়ার্ড অফিস হলে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবারের আয়োজনে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

আয়োজকদের ভাষ্য, “আমাদের আগত দর্শক-শ্রোতারাই আমাদের সম্মানিত অতিথি।” অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে উত্তরণের লিডার কামরুদ্দিন হোসেইন পাপ্পু স্বাগত বক্তব্য দেন। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর অনুষ্ঠান শুরু হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় শিশুশিল্পী আজমীর নৃত্য এবং মৌটুসি দত্তের কণ্ঠে পাহাড়ি গান দর্শকদের উপভোগের সুযোগ করে দেয়। এদিকে এবারের অনুষ্ঠানে নিয়াজ আহমেদ জুয়েলের প্রাণবন্ত উপস্থাপনা অনুপস্থিত ছিল। মামুন, মৌ, ওয়াতানাবে বাবু ও নাশরাহ আহমেদসহ পরিচিত কয়েকজন শিল্পীর অনুপস্থিতিও দর্শক-শ্রোতারা অনুভব করেছেন।

তবে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রত্যাশিত প্রাণবন্ততা অর্জন করতে পারেনি বলে মনে হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনায় কিছুটা অগোছালো ভাবও লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে উত্তরণের এবারের আয়োজন আরও গোছানো ও আকর্ষণীয় হতে পারতো—এমন প্রত্যাশা ছিল অনেকের।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল তৃতীয় প্রজন্মের অংশগ্রহণ। উত্তরণের জ্যেষ্ঠ সদস্য যেরোম গোমেজের দৌহিত্র অর্ক গোমেজ তার মা তুলি গোমেজের সঙ্গে দ্বৈত সংগীত পরিবেশন করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই অংশগ্রহণ বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আশাব্যঞ্জক।

উল্লেখ্য, ১৯৮৮ সালে মাত্র ৯ জন সংস্কৃতিপ্রেমী সদস্য নিয়ে যাত্রা শুরু করে উত্তরণ। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ৪০। জাপানের মতো ভিন্ন ভাষা ও সংস্কৃতির দেশে প্রবাস জীবনের নানা সীমাবদ্ধতার মধ্যেও ৩৮ বছর ধরে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয় অর্জন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জাপানে ‘উত্তরণ’-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

জাপান প্রবাসী বাংলাদেশিদের পরিচিত ও প্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ, জাপান’ উদ্যাপন করেছে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ২৫শে অক্টোবর, রোববার টোকিওর আদাচি ওয়ার্ড অফিস হলে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের। এবারের আয়োজনে প্রধান অতিথি কিংবা বিশেষ অতিথি হিসেবে কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

আয়োজকদের ভাষ্য, “আমাদের আগত দর্শক-শ্রোতারাই আমাদের সম্মানিত অতিথি।” অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে উত্তরণের লিডার কামরুদ্দিন হোসেইন পাপ্পু স্বাগত বক্তব্য দেন। প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর অনুষ্ঠান শুরু হয়।

সাংস্কৃতিক পরিবেশনায় শিশুশিল্পী আজমীর নৃত্য এবং মৌটুসি দত্তের কণ্ঠে পাহাড়ি গান দর্শকদের উপভোগের সুযোগ করে দেয়। এদিকে এবারের অনুষ্ঠানে নিয়াজ আহমেদ জুয়েলের প্রাণবন্ত উপস্থাপনা অনুপস্থিত ছিল। মামুন, মৌ, ওয়াতানাবে বাবু ও নাশরাহ আহমেদসহ পরিচিত কয়েকজন শিল্পীর অনুপস্থিতিও দর্শক-শ্রোতারা অনুভব করেছেন।

তবে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন প্রত্যাশিত প্রাণবন্ততা অর্জন করতে পারেনি বলে মনে হয়েছে। অনুষ্ঠান উপস্থাপনায় কিছুটা অগোছালো ভাবও লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে উত্তরণের এবারের আয়োজন আরও গোছানো ও আকর্ষণীয় হতে পারতো—এমন প্রত্যাশা ছিল অনেকের।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিক ছিল তৃতীয় প্রজন্মের অংশগ্রহণ। উত্তরণের জ্যেষ্ঠ সদস্য যেরোম গোমেজের দৌহিত্র অর্ক গোমেজ তার মা তুলি গোমেজের সঙ্গে দ্বৈত সংগীত পরিবেশন করে। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের এই অংশগ্রহণ বাংলা সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে আশাব্যঞ্জক।

উল্লেখ্য, ১৯৮৮ সালে মাত্র ৯ জন সংস্কৃতিপ্রেমী সদস্য নিয়ে যাত্রা শুরু করে উত্তরণ। বর্তমানে সংগঠনটির সদস্যসংখ্যা ৪০। জাপানের মতো ভিন্ন ভাষা ও সংস্কৃতির দেশে প্রবাস জীবনের নানা সীমাবদ্ধতার মধ্যেও ৩৮ বছর ধরে বাংলা সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা নিঃসন্দেহে প্রশংসনীয় অর্জন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒