দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

মোঃ মাকসুদুল হক
৮ ফলোয়ার
প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা
ছবি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রসুন চাষের মাঠচিত্র

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চলতি রবি মৌসুমে মসলাজাতীয় ফসল রসুনের আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া আর বাজারে উপযুক্ত দাম পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠজুড়ে চলছে রসুন বীজ বপনের উৎসবমুখর কাজ।

ঐতিহাসিকভাবে এ অঞ্চলে ধান, কলা ও পান প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচিত হলেও বিগত দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলায় বিপুল পরিমাণে পেঁয়াজ ও রসুনের চাষ হচ্ছে। মূলত বিগত দুই দশক ধরে দেশের সামগ্রিক পেঁয়াজ ও রসুনের মোট উৎপাদনের একটি বড় অংশই জোগান দিয়ে আসছে ঝিনাইদহ জেলা। মসলাজাতীয় এই দুই ফসলের দেশব্যাপী ব্যাপক চাহিদা ও বাম্পার উৎপাদন উপজেলার গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।

সরেজমিনে উপজেলার সোহাগপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করে অত্যন্ত নিপুণভাবে সারিবদ্ধ উপায়ে রসুনের কোয়া বা বীজ রোপণ করছেন। মাঠের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সোহাগপুর গ্রামের আদর্শ কৃষক বজলুর রহমানের কথা তার জমিতেই শ্রমিকদের রসুন বপন করতে দেখা যাচ্ছে।

আলাপকালে রসুন চাষি বজলুর রহমান জানান, ধান বা অন্য ফসলের তুলনায় মসলাজাতীয় ফসল চাষে খরচ ও খাটাখাটুনি  বেশি হলেও গত কয়েক বছর ধরে বাজারে  ভালো দাম পাচ্ছিনা চাষ করতে হয় তাই নিরুপায় হয়েই করছি।  এবার আমি নিজে ২ একর জমিতে রসুন এবং ৩.৫০ একর জমিতে পেঁয়াজ রোপণ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক সময়ে সার-কীটনাশক দিতে পারলে এবারও বাম্পার ফলন  ঘরে তুলতে পারব।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ৫০ হাজার হেক্টর। এর মধ্যে চলতি মৌসুমে ঝিনাইদহ জেলার সদর, শৈলকূপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরের পাশাপাশি হরিণাকুণ্ডু উপজেলাসহ মোট ২ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হচ্ছে। জেলাজুড়ে রসুনের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টনেরও বেশি। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার মোট পেঁয়াজ ও রসুন উৎপাদনের সিংহভাগ শৈলকূপা উপজেলা থেকে আসলেও সাম্প্রতিক বছরগুলোতে হরিণাকুণ্ডু এবং সদর উপজেলার মাঠগুলোতে মসলাজাতীয় এই ফসলের আবাদ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।

হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রসুনের ভালো ফলন নিশ্চিত করতে আমরা কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছি। বিশেষ করে বীজ রোপণের সঠিক পদ্ধতি এবং সুষম সার ব্যবহারের বিষয়ে মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন। বজলুর রহমানের মতো বড় ও প্রগতিশীল চাষিদের এই উদ্যোগ অন্য কৃষকদেরও মসলা চাষে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে।

অনুকূল আবহাওয়া এবং বাজার দর স্থিতিশীল থাকলে হরিণাকুণ্ডুর রসুন চাষিরা এবারও তাদের শ্রমের সঠিক মূল্য পাবেন এবং এই অঞ্চল জেলা তথা দেশের অন্যতম প্রধান রসুন ও পেঁয়াজ উৎপাদনকারী হাব হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় চলতি রবি মৌসুমে মসলাজাতীয় ফসল রসুনের আবাদে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কৃষকরা। অনুকূল আবহাওয়া আর বাজারে উপযুক্ত দাম পাওয়ার আশায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠজুড়ে চলছে রসুন বীজ বপনের উৎসবমুখর কাজ।

ঐতিহাসিকভাবে এ অঞ্চলে ধান, কলা ও পান প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচিত হলেও বিগত দুই দশকেরও বেশি সময় ধরে উপজেলায় বিপুল পরিমাণে পেঁয়াজ ও রসুনের চাষ হচ্ছে। মূলত বিগত দুই দশক ধরে দেশের সামগ্রিক পেঁয়াজ ও রসুনের মোট উৎপাদনের একটি বড় অংশই জোগান দিয়ে আসছে ঝিনাইদহ জেলা। মসলাজাতীয় এই দুই ফসলের দেশব্যাপী ব্যাপক চাহিদা ও বাম্পার উৎপাদন উপজেলার গ্রামীণ অর্থনীতিতে এক বিশাল ও ইতিবাচক পরিবর্তন এনে দিয়েছে।

সরেজমিনে উপজেলার সোহাগপুর গ্রামের মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা দলবদ্ধভাবে জমি প্রস্তুত করে অত্যন্ত নিপুণভাবে সারিবদ্ধ উপায়ে রসুনের কোয়া বা বীজ রোপণ করছেন। মাঠের কৃষকদের সাথে কথা বলে জানা যায়, সোহাগপুর গ্রামের আদর্শ কৃষক বজলুর রহমানের কথা তার জমিতেই শ্রমিকদের রসুন বপন করতে দেখা যাচ্ছে।

আলাপকালে রসুন চাষি বজলুর রহমান জানান, ধান বা অন্য ফসলের তুলনায় মসলাজাতীয় ফসল চাষে খরচ ও খাটাখাটুনি  বেশি হলেও গত কয়েক বছর ধরে বাজারে  ভালো দাম পাচ্ছিনা চাষ করতে হয় তাই নিরুপায় হয়েই করছি।  এবার আমি নিজে ২ একর জমিতে রসুন এবং ৩.৫০ একর জমিতে পেঁয়াজ রোপণ করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং সঠিক সময়ে সার-কীটনাশক দিতে পারলে এবারও বাম্পার ফলন  ঘরে তুলতে পারব।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় মোট আবাদি জমির পরিমাণ ১ লাখ ৫০ হাজার হেক্টর। এর মধ্যে চলতি মৌসুমে ঝিনাইদহ জেলার সদর, শৈলকূপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরের পাশাপাশি হরিণাকুণ্ডু উপজেলাসহ মোট ২ হাজার ৭০০ হেক্টর জমিতে রসুনের আবাদ করা হচ্ছে। জেলাজুড়ে রসুনের মোট উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টনেরও বেশি। কৃষি বিভাগের তথ্যমতে, জেলার মোট পেঁয়াজ ও রসুন উৎপাদনের সিংহভাগ শৈলকূপা উপজেলা থেকে আসলেও সাম্প্রতিক বছরগুলোতে হরিণাকুণ্ডু এবং সদর উপজেলার মাঠগুলোতে মসলাজাতীয় এই ফসলের আবাদ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে।

হরিণাকুণ্ডু উপজেলা কৃষি কর্মকর্তা জানান, রসুনের ভালো ফলন নিশ্চিত করতে আমরা কৃষকদের নিয়মিত কারিগরি পরামর্শ এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে যাচ্ছি। বিশেষ করে বীজ রোপণের সঠিক পদ্ধতি এবং সুষম সার ব্যবহারের বিষয়ে মাঠ পর্যায়ে আমাদের কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন। বজলুর রহমানের মতো বড় ও প্রগতিশীল চাষিদের এই উদ্যোগ অন্য কৃষকদেরও মসলা চাষে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করছে।

অনুকূল আবহাওয়া এবং বাজার দর স্থিতিশীল থাকলে হরিণাকুণ্ডুর রসুন চাষিরা এবারও তাদের শ্রমের সঠিক মূল্য পাবেন এবং এই অঞ্চল জেলা তথা দেশের অন্যতম প্রধান রসুন ও পেঁয়াজ উৎপাদনকারী হাব হিসেবে নিজের অবস্থান ধরে রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒