দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

মোঃ সাইফুল ইসলাম

মোঃ সাইফুল ইসলাম

যোগদান: 5 আগস্ট, 2026

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

সৌদি আরবের রিয়াদ শহরে একটি সোফা তৈরির কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত বাকি ৫ জনের মৃতদেহ নওগাঁয় এসে পৌচেছে।শনিবার ৩১ অক্টোবর সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকা থেকে বিকেলে মৃতদেহ গুলো লাশবাহী ফ্রিজিং গাড়ী যোগে নওগাঁয় নিহতদের নিজ নিজ বাড়িতে এসে পৌছালে এসময় নিহতদের পরিবার, স্বজন, স্থানিয় লোকজন সহ বিভিন্ন স্থান থেকে এক নজর দেখতে আসা লোকজনের মাঝে নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় সেখানে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়। নিহত ১৬ জনের মধ্যে ১২ জনের বাড়ি নওগাঁ জেলায়। গত ২৭ আগস্ট নিহত ১৬ জনের মধ্যে ৯ জনের মৃতদেহ বাংলাদেশে আসে এবং সর্বশেষ শনিবার ৩১ অক্টোবর বাকি ৭ জনের মৃতদেহ সৌদি থেকে বাংলাদেশে এসে পৌছায়। ৭ জনের মধ্যে নওগাঁর ৫ জন। ৫ জনের মধ্যে ৪ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায় এবং ১ জনের বাড়ি নওগাঁ জেলা সদর উপজেলায়। গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর বাংলাদেশ দূতাবাস রিয়াদ সৌদি আরবের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মৃতদেহ গুলো সনাক্তের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানাতে অগ্নিকান্ডে ১৬ জন বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়। এর মধ্যে ৯ জনের মৃতদেহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। অপর ৭টি মৃতদেহ এর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে এবং মৃতদেহ গুলো বাংলাদেশে পাঠানোর যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইট শনিবার ৩১ অক্টোবর সকাল ৮ টা ৫ মিনিটে মৃতদেহ গুলো নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ঢাকাতে অবতরণ করবে। সৌদি দূতাবাস থেকে পাঠানো তালিকায় শনাক্ত হওয়া পরে পাঠানো নিহত ৫ জন হলেন, নওগাঁ জেলা সদর শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন এবং নওগাঁর আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্য বোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব ও সাধননগর গ্রামের আজাহার আলীর ছেলে সাগর আলী। নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মৃতদেহ গুলো বিনা খরচে নিয়ে আসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতের পরিবার গুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করা হবে।

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ
🔒