দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

ঝিনাইদহে গৃহবধূকে চুল কেটে নির্যাতন প্রধান আসামী গ্রেফতার

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পিএম

ঝিনাইদহে গৃহবধূকে চুল কেটে নির্যাতন প্রধান আসামী গ্রেফতার
ঝিনাইদহে গৃহবধূকে চুল কেটে নির্যাতন প্রধান আসামী গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলার করাতি পাড়া গ্রামে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে মাথার চুল কেটে এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আন্না ওরফে টনি খাতুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গ্রেপ্তারকৃত আন্না খাতুন একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করা হয়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন।

পুলিশ জানায়, নিজের স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আন্না খাতুন তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশী আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন তারা। একপর্যায়ে তাঁরা সুচিত্রাকে বেধড়ক মারপিট করে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন এবং তার শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে দেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় ও তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী সুচিত্রা বিশ্বাস বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান জানান, "মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় এজাহারনামীয় প্রধান অভিযুক্ত আন্না খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর ৪ আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।"

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে গৃহবধূকে চুল কেটে নির্যাতন প্রধান আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহ সদর উপজেলার করাতি পাড়া গ্রামে পরকীয়ার সন্দেহে সুচিত্রা বিশ্বাস নামের এক গৃহবধূকে মাথার চুল কেটে এবং শরীরে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আন্না ওরফে টনি খাতুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার কাপাশহাটিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

গ্রেপ্তারকৃত আন্না খাতুন একই এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাকে গ্রেফতার করা হয়। খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপপরিদর্শক (এসআই) আলী হোসেন।

পুলিশ জানায়, নিজের স্বামীর সঙ্গে পরকীয়ার সন্দেহে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে আন্না খাতুন তাঁর দুই মেয়ে ওনি ও কোনি, ছেলে শুভ এবং প্রতিবেশী আব্দুর রশিদকে সঙ্গে নিয়ে সুচিত্রা বিশ্বাসের বাড়িতে চড়াও হন তারা। একপর্যায়ে তাঁরা সুচিত্রাকে বেধড়ক মারপিট করে কাঁচি দিয়ে মাথার চুল কেটে দেন এবং তার শরীরে মরিচের গুঁড়া মাখিয়ে দেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তোলপাড় ও তীব্র জনক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার রাতেই ভুক্তভোগী সুচিত্রা বিশ্বাস বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদ-উজ-জামান জানান, "মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সহায়তায় এজাহারনামীয় প্রধান অভিযুক্ত আন্না খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অপর ৪ আসামিকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।"

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒