দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে বিরোধযুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও পাট লুট, মোটরসাইকেলে আগুন।

মো: জাহিদ তানভীর আজাদ
৭ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে বিরোধযুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও পাট লুট, মোটরসাইকেলে আগুন।

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে রনি (৩২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাড়িতে হামলা চালিয়ে ১৩টি মহিষ ও প্রায় ৩০ মণ পাট লুট এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত রনি জামালপুর গ্রামের মৃত বিশু লাঠারের ছেলে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বসার মাচা তৈরির জন্য স্থানীয়দের কাছে বাঁশ চাওয়া হয়। অভিযোগ রয়েছে, রনির অনুমতি ছাড়াই তাঁর বাঁশঝাড় থেকে চার-পাঁচটি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুমন নামের এক ব্যক্তির সঙ্গে রনির বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, ওই বিরোধের জেরে শুক্রবার সকালে মাঠ থেকে মহিষের জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থানের পাশে রনিকে একা পেয়ে হামলা চালানো হয়। সুমনের (২৬) নেতৃত্বে উজির (৪৫), রুমন (২২), কামু (৩০), জাম্বু (২৫), লস্কর (৩৫), মন্টু (২৬)সহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হন।

হামলা প্রতিরোধ করার সময় ধারালো অস্ত্রের আঘাতে রনির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া হয়ে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রনিকে হাসপাতালে নেওয়ার সুযোগে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছে পরিবার। হামলাকারীরা গোয়ালঘরে থাকা ১৩টি মহিষ এবং বাড়িতে থাকা দুই গাড়িতে প্রায় ৩০ মণ পাট লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় রনির ব্যবহৃত একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের অভিযান ও উদ্ধার:

ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের অভিযানে স্থানীয় নিয়ামতের বাড়ি থেকে লুটের ১৩টি মহিষ এবং পাচারের সময় দুই গাড়ি পাট উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটের মহিষ ও পাট উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, বিজিবির জন্য বাঁশ কাটার বিষটি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে এ বিষয়ে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত রনির দ্রুত সুস্থতা এবং হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও এলাকাবাসী।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় বাঁশ কাটা নিয়ে বিরোধযুবকের হাত বিচ্ছিন্ন, ১৩ মহিষ ও পাট লুট, মোটরসাইকেলে আগুন।

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়ার দৌলতপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে রনি (৩২) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ডান হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর বাড়িতে হামলা চালিয়ে ১৩টি মহিষ ও প্রায় ৩০ মণ পাট লুট এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গুরুতর আহত রনি জামালপুর গ্রামের মৃত বিশু লাঠারের ছেলে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিজিবির বসার মাচা তৈরির জন্য স্থানীয়দের কাছে বাঁশ চাওয়া হয়। অভিযোগ রয়েছে, রনির অনুমতি ছাড়াই তাঁর বাঁশঝাড় থেকে চার-পাঁচটি বাঁশ কেটে বিজিবিকে দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সুমন নামের এক ব্যক্তির সঙ্গে রনির বিরোধ সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে, ওই বিরোধের জেরে শুক্রবার সকালে মাঠ থেকে মহিষের জন্য ঘাস কেটে বাড়ি ফেরার পথে গ্রামের কবরস্থানের পাশে রনিকে একা পেয়ে হামলা চালানো হয়। সুমনের (২৬) নেতৃত্বে উজির (৪৫), রুমন (২২), কামু (৩০), জাম্বু (২৫), লস্কর (৩৫), মন্টু (২৬)সহ আরও কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হন।

হামলা প্রতিরোধ করার সময় ধারালো অস্ত্রের আঘাতে রনির ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন স্থানেও গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া হয়ে পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

রনিকে হাসপাতালে নেওয়ার সুযোগে তাঁর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ করেছে পরিবার। হামলাকারীরা গোয়ালঘরে থাকা ১৩টি মহিষ এবং বাড়িতে থাকা দুই গাড়িতে প্রায় ৩০ মণ পাট লুট করে নিয়ে যায়। যাওয়ার সময় রনির ব্যবহৃত একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশের অভিযান ও উদ্ধার:

ঘটনার খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের অভিযানে স্থানীয় নিয়ামতের বাড়ি থেকে লুটের ১৩টি মহিষ এবং পাচারের সময় দুই গাড়ি পাট উদ্ধার করা হয়।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বাঁশ কাটাকে কেন্দ্র করে রনি নামের এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটের মহিষ ও পাট উদ্ধার করেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে এবং তাঁদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানিয়েছেন, বিজিবির জন্য বাঁশ কাটার বিষটি তাঁর জানা নেই; খোঁজ নিয়ে এ বিষয়ে জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আহত রনির দ্রুত সুস্থতা এবং হামলা ও লুটপাটের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর পরিবার ও এলাকাবাসী।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒