দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

ঝিনাইদহে চাঞ্চল্যকার সুলতান হ-ত্যা মামলার- ১৩ বছরের পলাতক আসামী গ্রেফতার

মোঃ মাকসুদুল হক
৮ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১০ পিএম

ঝিনাইদহে চাঞ্চল্যকার সুলতান হ-ত্যা মামলার- ১৩ বছরের পলাতক আসামী গ্রেফতার
১৩ বছরের পলাতক আসামী গ্রেফতার

ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের ব্যবসায়ী ও ঠিকাদার খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চঞ্চল শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে। ঠিকাদারী কাজের টাকা আত্মসাতের জন্য সুলতানকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সিআইডি প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে।

ঝিনাইদহ সিআইডি’র পুলিশ পরিদর্শক (ওসি) আখতার হোসেন মিনা বৃহস্পতিবার দুপুরে জানান, প্রধান আসামী চঞ্চল চুয়াডাঙ্গা শহরে সড়ক ও জনপথ বিভাগের একটি ঠিকাদারী কাজ করছিলেন। ওই কাজ শেষ করতে না পেরে চঞ্চল নিহত ব্যবসায়ী সুলতান আহমেদের কাছে মুফা ও ব্যাংকার জাহাঙ্গীরের মধ্যস্থতায় বিক্রি করে দেন।

কাজ শেষে হলে ঝিনাইদহ সড়ক বিভাগ থেকে প্রথম কিস্তিতে ৮ লাখ টাকা সওজের ক্যাশিয়ার মকবুল হোসেনের যোগসাজসে তুলে নেয় চঞ্চল। ২০১৩ সালের ২৯ জুন ফাইনাল বিল ৫ লাখ টাকা উত্তোলনের আগেই সুলতানকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার পর লাশ শহরের উদয়পুর গ্রামের একটি ক্ষেতে ফেলে রেখে যায় চঞ্চল ও তার ভাড়াটে খুনিরা। ৩০ জুন সুলতানের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী করে চঞ্চলকে প্রধান আসামী করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলো চঞ্চল বিশ্বাস। হত্যা মামলার তদন্ত শেষে ”ঞ্চল ও ব্যাংকার জাহাঙ্গীর আলমের নামে ২০১৫ সালের ১৭ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামীরা মামলাটির বিচার ও তদন্ত কার্যক্রম বন্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়ে স্থগিত করে রাখেন। গত সেপ্টম্বর মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর চাঞ্চল্যকর এই হত্যা মামলা সিআইডিকে অধিকতর তদন্ত করার নির্দেশনা দেয় আদালত।

সিআইডির পুলিশ পরিদর্শক আব্দুর রহিম জানান, মামলার তদন্ত ভার হাতে পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী চঞ্চলের অবস্থান শনাক্ত করা হয়। চঞ্চল নিজের নাম পরিবর্তন করে “সুজা বিশ্বাস” রেখে আশুলিয়ার কাঠগড়ার আলম মার্কেটে ব্যবসা করছিল। চার্জশিটে থাকা অপর আসামী ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছেন। এই মামলায় আরো অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে চাঞ্চল্যকার সুলতান হ-ত্যা মামলার- ১৩ বছরের পলাতক আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহ সদর উপজেলার ছোট কামারকুন্ডু গ্রামের ব্যবসায়ী ও ঠিকাদার খন্দকার সুলতান আহমেদ হত্যা মামলার প্রধান আসামী চঞ্চল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার রাতে ঢাকার আশুলিয়া থানার কাঠগড়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চঞ্চল শহরের ভুটিয়ারগাতী এলাকার জহর বিশ্বাসের ছেলে। ঠিকাদারী কাজের টাকা আত্মসাতের জন্য সুলতানকে নির্মমভাবে হত্যা করা হয় বলে সিআইডি প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে।

ঝিনাইদহ সিআইডি’র পুলিশ পরিদর্শক (ওসি) আখতার হোসেন মিনা বৃহস্পতিবার দুপুরে জানান, প্রধান আসামী চঞ্চল চুয়াডাঙ্গা শহরে সড়ক ও জনপথ বিভাগের একটি ঠিকাদারী কাজ করছিলেন। ওই কাজ শেষ করতে না পেরে চঞ্চল নিহত ব্যবসায়ী সুলতান আহমেদের কাছে মুফা ও ব্যাংকার জাহাঙ্গীরের মধ্যস্থতায় বিক্রি করে দেন।

কাজ শেষে হলে ঝিনাইদহ সড়ক বিভাগ থেকে প্রথম কিস্তিতে ৮ লাখ টাকা সওজের ক্যাশিয়ার মকবুল হোসেনের যোগসাজসে তুলে নেয় চঞ্চল। ২০১৩ সালের ২৯ জুন ফাইনাল বিল ৫ লাখ টাকা উত্তোলনের আগেই সুলতানকে বাড়ি থেকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যার পর লাশ শহরের উদয়পুর গ্রামের একটি ক্ষেতে ফেলে রেখে যায় চঞ্চল ও তার ভাড়াটে খুনিরা। ৩০ জুন সুলতানের লাশ উদ্ধার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের স্ত্রী ইয়াসমিন সুলতানা বাদী করে চঞ্চলকে প্রধান আসামী করে অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই পলাতক ছিলো চঞ্চল বিশ্বাস। হত্যা মামলার তদন্ত শেষে ”ঞ্চল ও ব্যাংকার জাহাঙ্গীর আলমের নামে ২০১৫ সালের ১৭ জুন আদালতে চার্জশিট দেয় পুলিশ। আসামীরা মামলাটির বিচার ও তদন্ত কার্যক্রম বন্ধে উচ্চ আদালতে আবেদন জানিয়ে স্থগিত করে রাখেন। গত সেপ্টম্বর মাসে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর চাঞ্চল্যকর এই হত্যা মামলা সিআইডিকে অধিকতর তদন্ত করার নির্দেশনা দেয় আদালত।

সিআইডির পুলিশ পরিদর্শক আব্দুর রহিম জানান, মামলার তদন্ত ভার হাতে পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী চঞ্চলের অবস্থান শনাক্ত করা হয়। চঞ্চল নিজের নাম পরিবর্তন করে “সুজা বিশ্বাস” রেখে আশুলিয়ার কাঠগড়ার আলম মার্কেটে ব্যবসা করছিল। চার্জশিটে থাকা অপর আসামী ইউসিবিএল ব্যাংকের কর্মকর্তা জাহাঙ্গীর আলম ২০২২ সালে মারা গেছেন। এই মামলায় আরো অনেকেই জড়িত থাকার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒