দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা

মিরাজ হোসেন
১০ ফলোয়ার
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পিএম

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা
ডিএসইতে মঙ্গলবার সূচকের পতন ঘটেছে। সংগৃহীত

মঙ্গলবার ২৭ অক্টোবর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করেছে।

ডিএসইতে এদিন মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। বাজার মূলধন দিন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

শ্রেনিভিত্তিক হিসাবে ‘এ’ শ্রেণির ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৩টির মধ্যে ১৭টির বেড়েছে, ৪৮টির কমেছে এবং ৮টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ শ্রেণির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ৩টির দর বেড়েছে, ১৯টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের চারটির মধ্যে একটির দর বেড়েছে এবং তিনটির কমেছে। সরকারি সিকিউরিটিজের চারটির সবগুলোর দর কমেছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

সূচকের পতনে ডিএসইতে লেনদেন ৪০৩ কোটি টাকা

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

মঙ্গলবার ২৭ অক্টোবর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৯৯ পয়েন্ট বা শূন্য দশমিক ২৪ শতাংশ কমে ৫ হাজার ৩৮৬ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। একইভাবে ডিএসইর ব্লুচিপ সূচক ডিএস৩০ ২ দশমিক ৮৩ পয়েন্ট বা শূন্য দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার ৮৭ দশমিক ৯১ পয়েন্টে এবং শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৬ দশমিক ৬৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৬৩ শতাংশ কমে ১ হাজার ৪৬ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করেছে।

ডিএসইতে এদিন মোট ১৪ কোটি ৪১ লাখ ২৫ হাজার ২৫টি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এসব লেনদেনের মূল্য দাঁড়িয়েছে ৪০৩ কোটি ৫০ লাখ ৮৪ হাজার টাকা এবং মোট লেনদেন হয়েছে ১ লাখ ৪০ হাজার ৫৪৭টি। দিন শেষে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৭টি কোম্পানি ও অন্যান্য সিকিউরিটিজের মধ্যে ১০৮টির দর বেড়েছে, ২২৬টির কমেছে এবং ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে। বাজার মূলধন দিন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ১৯২ কোটি ৫৯ লাখ ৬০ হাজার টাকা।

শ্রেনিভিত্তিক হিসাবে ‘এ’ শ্রেণির ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টির দর বেড়েছে, ১১৪টির কমেছে এবং ২০টির অপরিবর্তিত রয়েছে। ‘বি’ শ্রেণির ৭৩টির মধ্যে ১৭টির বেড়েছে, ৪৮টির কমেছে এবং ৮টির অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ শ্রেণির ১১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ২৫টির অপরিবর্তিত রয়েছে। এছাড়া মিউচ্যুয়াল ফান্ডের ৩১টির মধ্যে ৩টির দর বেড়েছে, ১৯টির কমেছে এবং ৯টির অপরিবর্তিত রয়েছে। করপোরেট বন্ডের চারটির মধ্যে একটির দর বেড়েছে এবং তিনটির কমেছে। সরকারি সিকিউরিটিজের চারটির সবগুলোর দর কমেছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒