দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

শেরপুরের কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন

মিরাজ হোসেন
১০ ফলোয়ার
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ এএম

শেরপুরের কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন

প্রিন্ট: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ এএম সেন্টু হাজং ও আমাদের কৃষিসম্পদ প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম তারেক-তাকাইচি বৈঠক স্থানীয় সরকারে দুর্নীতির থাবা গ্রাম সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা আরও পড়ুন প্রাতিষ্ঠানিক কোনো গবেষণাগার নেই, নেই উন্নত যন্ত্রপাতি কিংবা উচ্চতর কোনো ডিগ্রি। তবু নিজের অদম্য কৌতূহল, মেধা ও একান্ত প্রচেষ্টায় ২১ বছর ধরে ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করে চলেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু চন্দ্র হাজং। মাত্র ১২ কাঠা জমির ছোট পরিসরে ৪৪০টি পরীক্ষামূলক প্লট তৈরি করে ইতোমধ্যে ২৫টি ধানের জাত উদ্ভাবন করেছেন তিনি। শুধু তা-ই নয়, হারিয়ে যেতে বসা দেশি ধান সংরক্ষণেও তিনি রেখে চলেছেন অনন্য ভূমিকা।

তার এই নিরলস সাধনা কেবল একজন ব্যক্তির সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের গ্রামীণ জনপদের লোকায়ত জ্ঞান ও উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল নিদর্শন। সংকরায়ণ বা হাইব্রিডাইজেশনের মতো জটিল প্রক্রিয়া নিজের আয়ত্তে এনে সেন্টু হাজং একে একে সেন্টু শাইল, সেন্টু পাইজাম, চিনি শাইল ও তুলশিমালার মতো জাতগুলো উদ্ভাবন করেছেন। স্থানীয় কৃষকরা তার উদ্ভাবিত ধানের ভালো ফলন ও সুস্বাদু চালের সুফল পাচ্ছেন। পাশাপাশি রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করে তিনি পরিবেশবান্ধব কৃষিরও এক উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ কাজ করে গেলেও তার উদ্ভাবিত জাতগুলো এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। প্রত্যয়ন বা সার্টিফিকেটের অভাবে তিনি এই বীজ বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারছেন না, যা একজন নিবেদিতপ্রাণ উদ্ভাবকের জন্য চরম হতাশার। আমাদের কৃষি খাত আজ নানা দিক থেকে এগিয়ে গেলেও জলবায়ু পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় বহু দেশি ধানের জাত আজ বিলুপ্তির পথে। এই সংকটময় সময়ে সেন্টু হাজংয়ের মতো প্রান্তিক গবেষকরা নিজ উদ্যোগে যে দেশি ধানের ভান্ডার টিকিয়ে রেখেছেন, তা জাতীয় সম্পদে পরিণত হতে পারত-যদি যথাযথ পৃষ্ঠপোষকতা থাকত।

আমরা আশা করি, সংশ্লিষ্ট কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি মন্ত্রণালয় দ্রুত সেন্টু চন্দ্র হাজংয়ের উদ্ভাবিত ধানের জাতগুলোর বৈজ্ঞানিক মূল্যায়ন ও প্রত্যয়নের ব্যবস্থা করবে। একইসঙ্গে তার জন্য একটি ক্ষুদ্র পরিসরে হলেও গবেষণার সুযোগ ও সহায়তা নিশ্চিত করা হোক। প্রান্তিক এই কৃষকের মেধার যথাযথ মূল্যায়ন কেবল তার একারই প্রাপ্তি নয়, এটি আমাদের জাতীয় কৃষির উদ্ভাবনী সংস্কৃতিকেই সম্মানিত করবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

শেরপুরের কৃষক সেন্টু হাজংয়ের ধান উদ্ভাবন

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রিন্ট: ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ এএম সেন্টু হাজং ও আমাদের কৃষিসম্পদ প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম তারেক-তাকাইচি বৈঠক স্থানীয় সরকারে দুর্নীতির থাবা গ্রাম সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা আরও পড়ুন প্রাতিষ্ঠানিক কোনো গবেষণাগার নেই, নেই উন্নত যন্ত্রপাতি কিংবা উচ্চতর কোনো ডিগ্রি। তবু নিজের অদম্য কৌতূহল, মেধা ও একান্ত প্রচেষ্টায় ২১ বছর ধরে ধানের নতুন নতুন জাত উদ্ভাবন করে চলেছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কৃষক সেন্টু চন্দ্র হাজং। মাত্র ১২ কাঠা জমির ছোট পরিসরে ৪৪০টি পরীক্ষামূলক প্লট তৈরি করে ইতোমধ্যে ২৫টি ধানের জাত উদ্ভাবন করেছেন তিনি। শুধু তা-ই নয়, হারিয়ে যেতে বসা দেশি ধান সংরক্ষণেও তিনি রেখে চলেছেন অনন্য ভূমিকা।

তার এই নিরলস সাধনা কেবল একজন ব্যক্তির সাফল্য নয়, বরং এটি বাংলাদেশের গ্রামীণ জনপদের লোকায়ত জ্ঞান ও উদ্ভাবনী শক্তির এক উজ্জ্বল নিদর্শন। সংকরায়ণ বা হাইব্রিডাইজেশনের মতো জটিল প্রক্রিয়া নিজের আয়ত্তে এনে সেন্টু হাজং একে একে সেন্টু শাইল, সেন্টু পাইজাম, চিনি শাইল ও তুলশিমালার মতো জাতগুলো উদ্ভাবন করেছেন। স্থানীয় কৃষকরা তার উদ্ভাবিত ধানের ভালো ফলন ও সুস্বাদু চালের সুফল পাচ্ছেন। পাশাপাশি রাসায়নিক সারের পরিবর্তে জৈবসার ব্যবহার করে তিনি পরিবেশবান্ধব কৃষিরও এক উৎকৃষ্ট দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এই গুরুত্বপূর্ণ কাজ করে গেলেও তার উদ্ভাবিত জাতগুলো এখনো আনুষ্ঠানিক স্বীকৃতি পায়নি। প্রত্যয়ন বা সার্টিফিকেটের অভাবে তিনি এই বীজ বাণিজ্যিকভাবে বাজারজাত করতে পারছেন না, যা একজন নিবেদিতপ্রাণ উদ্ভাবকের জন্য চরম হতাশার। আমাদের কৃষি খাত আজ নানা দিক থেকে এগিয়ে গেলেও জলবায়ু পরিবর্তন ও আধুনিকতার ছোঁয়ায় বহু দেশি ধানের জাত আজ বিলুপ্তির পথে। এই সংকটময় সময়ে সেন্টু হাজংয়ের মতো প্রান্তিক গবেষকরা নিজ উদ্যোগে যে দেশি ধানের ভান্ডার টিকিয়ে রেখেছেন, তা জাতীয় সম্পদে পরিণত হতে পারত-যদি যথাযথ পৃষ্ঠপোষকতা থাকত।

আমরা আশা করি, সংশ্লিষ্ট কৃষি গবেষণা প্রতিষ্ঠান এবং কৃষি মন্ত্রণালয় দ্রুত সেন্টু চন্দ্র হাজংয়ের উদ্ভাবিত ধানের জাতগুলোর বৈজ্ঞানিক মূল্যায়ন ও প্রত্যয়নের ব্যবস্থা করবে। একইসঙ্গে তার জন্য একটি ক্ষুদ্র পরিসরে হলেও গবেষণার সুযোগ ও সহায়তা নিশ্চিত করা হোক। প্রান্তিক এই কৃষকের মেধার যথাযথ মূল্যায়ন কেবল তার একারই প্রাপ্তি নয়, এটি আমাদের জাতীয় কৃষির উদ্ভাবনী সংস্কৃতিকেই সম্মানিত করবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒