দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

হরিণাকুণ্ডুর তিন কবরস্থানে ২৩০টি চারা রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পিএম

হরিণাকুণ্ডুর তিন কবরস্থানে ২৩০টি চারা রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ
হরিণাকুণ্ডুর তিন কবরস্থানে ২৩০টি চারা রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া এলাকার তিনটি কবরস্থান প্রাঙ্গণে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২৩০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে হিঙ্গারপাড়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে একটি বয়ড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘পবিত্র প্রাঙ্গণ হোক সবুজ-সুশোভিত, প্রকৃতি হোক নির্মল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিঙ্গারপাড়া শান্তিনিকেতন পাবলিক কবরস্থান, হিঙ্গারপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থান এবং হিঙ্গারপাড়া মালিতাপাড়া কবরস্থান প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং মোঃ হামিদ পারভেজ মিয়া কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এর উদ্দেশ্য কবরস্থানগুলোর পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখা।

কর্মসূচির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ হামিদ পারভেজ মিয়া বলেন, “জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কবরস্থানের মতো পবিত্র স্থানগুলো সবুজে সুশোভিত করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এসব গাছ বড় হলে পাখিসহ বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসেবেও ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। চারাগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রেখে বড় করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তিনটি কবরস্থানের পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা উপস্থিত থেকে চারা রোপণে অংশ নেন। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কবরস্থানগুলো সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা থাকায় গবাদিপশুর হাত থেকে চারাগুলো রক্ষা করার ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি চারার সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিয়মিত পানি দেওয়া, প্রয়োজনীয় সার প্রয়োগ ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পর্যায়ে সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

হরিণাকুণ্ডুর তিন কবরস্থানে ২৩০টি চারা রোপণ, সবুজায়নে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গারপাড়া এলাকার তিনটি কবরস্থান প্রাঙ্গণে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে ২৩০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজ শেষে হিঙ্গারপাড়া কেন্দ্রীয় পুরাতন জামে মসজিদ প্রাঙ্গণে একটি বয়ড়া গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

‘পবিত্র প্রাঙ্গণ হোক সবুজ-সুশোভিত, প্রকৃতি হোক নির্মল’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হিঙ্গারপাড়া শান্তিনিকেতন পাবলিক কবরস্থান, হিঙ্গারপাড়া জামে মসজিদসংলগ্ন কবরস্থান এবং হিঙ্গারপাড়া মালিতাপাড়া কবরস্থান প্রাঙ্গণে এসব চারা রোপণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত সামাজিক সংগঠন হিউম্যানিটারিয়ান ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং মোঃ হামিদ পারভেজ মিয়া কল্যাণ ট্রাস্টের যৌথ উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় কর্মসূচিটি বাস্তবায়িত হয়। এর উদ্দেশ্য কবরস্থানগুলোর পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি, সবুজায়ন সম্প্রসারণ এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখা।

কর্মসূচির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মোঃ হামিদ পারভেজ মিয়া বলেন, “জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখা আমাদের সবার নৈতিক দায়িত্ব। কবরস্থানের মতো পবিত্র স্থানগুলো সবুজে সুশোভিত করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। এসব গাছ বড় হলে পাখিসহ বিভিন্ন প্রাণীর আশ্রয়স্থল হিসেবেও ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন, “শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না। চারাগুলোকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে বাঁচিয়ে রেখে বড় করে তোলাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন ও তরুণ প্রজন্মকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, তিনটি কবরস্থানের পরিচালনা কমিটির সভাপতিবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা উপস্থিত থেকে চারা রোপণে অংশ নেন। তাঁরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং পরিবেশ সংরক্ষণে এ ধরনের সামাজিক কার্যক্রম নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কবরস্থানগুলো সীমানাপ্রাচীর দিয়ে ঘেরা থাকায় গবাদিপশুর হাত থেকে চারাগুলো রক্ষা করার ক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি চারার সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে নিয়মিত পানি দেওয়া, প্রয়োজনীয় সার প্রয়োগ ও সার্বিক পরিচর্যার ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় পর্যায়ে সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা নিয়ে এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒