দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

স্বাধীনতার তিন বছর পর কিসিঞ্জারের ঢাকা সফর ও দুর্ভিক্ষ

মিরাজ হোসেন
১০ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পিএম

স্বাধীনতার তিন বছর পর কিসিঞ্জারের ঢাকা সফর ও দুর্ভিক্ষ
স্বাধীনতার তিন বছর পর সেই হেনরি কিসিঞ্জারই বাংলাদেশ সফরে আসেনছবি: কোলাজ

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করায় হেনরি কিসিঞ্জার ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। স্বাধীনতার তিন বছর পর ১৯৭৪ সালের ৩০ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ঢাকা আসেন। এটি ছিল স্বাধীন বাংলাদেশে মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির প্রথম সফর। প্রায় ২০ ঘণ্টার এই সফরে তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন।

খাদ্যসহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের একটি মূল কারণ ছিল কিউবা ইস্যু। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিজেএমসি কিউবার কাছে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পাটের বস্তা বিক্রির চুক্তি করেছিল। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে খাদ্যসহায়তা পাঠানোর বিষয়টি পিছিয়ে যায় এবং ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তথ্যমতে, এই দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

কিসিঞ্জারের ঢাকা সফরের চার দিন আগে, ২৬ অক্টোবর পদত্যাগ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার পরপরই তিনি বলেছিলেন, বাংলাদেশ কখনো যুক্তরাষ্ট্রের সাহায্য নেবে না। এমন একজন অর্থমন্ত্রীর পদত্যাগের কয়েক দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্বব্যাংকের মতে, কিসিঞ্জারের ঢাকা সফরের পরই যুক্তরাষ্ট্রের খাদ্যসহায়তার বড় অংশ বাংলাদেশে পৌঁছাতে শুরু করে।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে এক বৈঠকে বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ বা তলারবিহীন ঝুড়ি হিসেবে উল্লেখ করার বিষয়টি কিসিঞ্জারের নামের সঙ্গে জড়িয়ে আছে। যদিও মন্তব্যটি করেছিলেন আন্ডার সেক্রেটারি অব স্টেট ইউরাল এলেক্সিস জনসন, তবে কিসিঞ্জারের তাতে সম্মতি ছিল। সফরের সময় কিসিঞ্জারের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠকে ১৯৭১ সালে বঙ্গোপসাগরে রণতরি পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

স্বাধীনতার তিন বছর পর কিসিঞ্জারের ঢাকা সফর ও দুর্ভিক্ষ

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করায় হেনরি কিসিঞ্জার ব্যাপকভাবে সমালোচিত ছিলেন। স্বাধীনতার তিন বছর পর ১৯৭৪ সালের ৩০ অক্টোবর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ঢাকা আসেন। এটি ছিল স্বাধীন বাংলাদেশে মার্কিন প্রশাসনের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির প্রথম সফর। প্রায় ২০ ঘণ্টার এই সফরে তিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেন।

খাদ্যসহায়তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের একটি মূল কারণ ছিল কিউবা ইস্যু। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিজেএমসি কিউবার কাছে প্রায় ৫০ লাখ মার্কিন ডলার মূল্যের পাটের বস্তা বিক্রির চুক্তি করেছিল। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে খাদ্যসহায়তা পাঠানোর বিষয়টি পিছিয়ে যায় এবং ১৯৭৪ সালে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের তথ্যমতে, এই দুর্ভিক্ষে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছিল।

কিসিঞ্জারের ঢাকা সফরের চার দিন আগে, ২৬ অক্টোবর পদত্যাগ করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার পরপরই তিনি বলেছিলেন, বাংলাদেশ কখনো যুক্তরাষ্ট্রের সাহায্য নেবে না। এমন একজন অর্থমন্ত্রীর পদত্যাগের কয়েক দিনের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফর রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিশ্বব্যাংকের মতে, কিসিঞ্জারের ঢাকা সফরের পরই যুক্তরাষ্ট্রের খাদ্যসহায়তার বড় অংশ বাংলাদেশে পৌঁছাতে শুরু করে।

১৯৭১ সালের ৬ ডিসেম্বর ওয়াশিংটনে এক বৈঠকে বাংলাদেশকে ‘বাস্কেট কেস’ বা তলারবিহীন ঝুড়ি হিসেবে উল্লেখ করার বিষয়টি কিসিঞ্জারের নামের সঙ্গে জড়িয়ে আছে। যদিও মন্তব্যটি করেছিলেন আন্ডার সেক্রেটারি অব স্টেট ইউরাল এলেক্সিস জনসন, তবে কিসিঞ্জারের তাতে সম্মতি ছিল। সফরের সময় কিসিঞ্জারের সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠকে ১৯৭১ সালে বঙ্গোপসাগরে রণতরি পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হলেও তিনি উত্তর দিতে অস্বীকৃতি জানান।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒