দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

জামায়াতের লংমার্চ বর্জনের ডাক ও ভারত কানেকশনের অভিযোগ- রাশেদ খানের

মোঃ মাকসুদুল হক
৮ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পিএম

জামায়াতের লংমার্চ বর্জনের ডাক ও ভারত কানেকশনের অভিযোগ- রাশেদ খানের
ভারত কানেকশনের অভিযোগ- রাশেদ খানের

জামায়াতে ইসলামীর শনিবারের লংমার্চকে খুলনা বিভাগের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন, এই লংমার্চকে ঘিরে সাধারণ জনগণের মাঝে কোনো সাড়াশব্দ নেই এবং এতে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ থাকবে না।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ এড়ানো নিয়ে চ্যালেঞ্জ
জামায়াতের লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, “জামায়াত মুখে দাবি করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ তাদের এই লংমার্চের কর্মসূচিতে গোপালগঞ্জে কোনো পথসভা রাখা হয়নি, এমনকি লংমার্চ সেখানে থামবেও না। এ নিয়ে জনগণের মনে বড় প্রশ্ন উঠেছে—জামায়াত কি তবে এখনো আওয়ামী লীগকে ভয় পায়? যদি ভয় নাই পায়, তবে কেন তারা গোপালগঞ্জে পথসভা রাখল না?”

তিনি জামায়াত নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, জামায়াতের যদি নৈতিক সাহস থাকে, তবে তারা গোপালগঞ্জে গিয়ে পথসভা করে শক্তির পরীক্ষা দিক। এনসিপি-এর আগের লংমার্চের উদাহরণ টেনে তিনি বলেন, তারা ঢাকা থেকে গোপালগঞ্জ লংমার্চ করেছিল। কিন্তু জামায়াত কেন গোপালগঞ্জে যাচ্ছে না? তারা কি তবে আওয়ামী লীগকে ভয় পায়, নাকি নিজেদের দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে দাবি করাটা শুধুই ফাঁকা আওয়াজ?

খুলনা ও ঠাকুরগাঁও নির্বাচন প্রসঙ্গ
তত্ত্বাবধায়ক সরকারের আমলের প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, অতীতে খুলনা বিভাগকে একটি বিশেষ দলের ঘাঁটি হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন দিন বদলেছে; খুলনার মানুষ কোনো অপকৌশল মেনে নেবে না এবং ৩১ অক্টোবরের এই কর্মসূচিতে জামায়াতকে প্রত্যাখ্যান করবে।

ঠাকুরগাঁওয়ের উপ-নির্বাচনে জামায়াতের শোচনীয় পরাজয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, জামায়াতের ‘জান্নাতে যাওয়ার টিকিট’ এখন আর কাজ করছে না। অথচ এই উপ-নির্বাচনকে ঘিরে তারা ব্যাপক প্রোপাগান্ডা চালিয়েছিল। তিনি উল্লেখ করেন, এই আসনটি মূলত বিএনপির শক্ত ঘাঁটি। বিগত দিনে আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচনেও এখান থেকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছিলেন।

রহস্যজনক মৃত্যু ও ভারত কানেকশনের অভিযোগ
বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাশেদ খান বলেন, এই মৃত্যুতে আওয়ামী মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ফলে এই মৃত্যুর বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া দরকার।

একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমার কাছে এর শক্ত দলিল রয়েছে। জামায়াতের ভারত কানেকশন যদি মিথ্যা প্রোপাগান্ডা হয়, তাহলে তারা আমার বিরুদ্ধে মামলা করছে না কেন?”

সাংবাদিকদের সাথে আলাপকালের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

জামায়াতের লংমার্চ বর্জনের ডাক ও ভারত কানেকশনের অভিযোগ- রাশেদ খানের

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

জামায়াতে ইসলামীর শনিবারের লংমার্চকে খুলনা বিভাগের সাধারণ মানুষ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে ‘লাল কার্ড’ দেখাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেছেন, এই লংমার্চকে ঘিরে সাধারণ জনগণের মাঝে কোনো সাড়াশব্দ নেই এবং এতে সাধারণ মানুষের কোনো অংশগ্রহণ থাকবে না।

আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের ঐতিহাসিক পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জ এড়ানো নিয়ে চ্যালেঞ্জ
জামায়াতের লংমার্চ কর্মসূচির কঠোর সমালোচনা করে রাশেদ খান বলেন, “জামায়াত মুখে দাবি করে তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। অথচ তাদের এই লংমার্চের কর্মসূচিতে গোপালগঞ্জে কোনো পথসভা রাখা হয়নি, এমনকি লংমার্চ সেখানে থামবেও না। এ নিয়ে জনগণের মনে বড় প্রশ্ন উঠেছে—জামায়াত কি তবে এখনো আওয়ামী লীগকে ভয় পায়? যদি ভয় নাই পায়, তবে কেন তারা গোপালগঞ্জে পথসভা রাখল না?”

তিনি জামায়াত নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, জামায়াতের যদি নৈতিক সাহস থাকে, তবে তারা গোপালগঞ্জে গিয়ে পথসভা করে শক্তির পরীক্ষা দিক। এনসিপি-এর আগের লংমার্চের উদাহরণ টেনে তিনি বলেন, তারা ঢাকা থেকে গোপালগঞ্জ লংমার্চ করেছিল। কিন্তু জামায়াত কেন গোপালগঞ্জে যাচ্ছে না? তারা কি তবে আওয়ামী লীগকে ভয় পায়, নাকি নিজেদের দেশের দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে দাবি করাটা শুধুই ফাঁকা আওয়াজ?

খুলনা ও ঠাকুরগাঁও নির্বাচন প্রসঙ্গ
তত্ত্বাবধায়ক সরকারের আমলের প্রসঙ্গ টেনে রাশেদ খান অভিযোগ করেন, অতীতে খুলনা বিভাগকে একটি বিশেষ দলের ঘাঁটি হিসেবে দেখানোর অপচেষ্টা করা হয়েছিল। কিন্তু এখন দিন বদলেছে; খুলনার মানুষ কোনো অপকৌশল মেনে নেবে না এবং ৩১ অক্টোবরের এই কর্মসূচিতে জামায়াতকে প্রত্যাখ্যান করবে।

ঠাকুরগাঁওয়ের উপ-নির্বাচনে জামায়াতের শোচনীয় পরাজয় সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, জামায়াতের ‘জান্নাতে যাওয়ার টিকিট’ এখন আর কাজ করছে না। অথচ এই উপ-নির্বাচনকে ঘিরে তারা ব্যাপক প্রোপাগান্ডা চালিয়েছিল। তিনি উল্লেখ করেন, এই আসনটি মূলত বিএনপির শক্ত ঘাঁটি। বিগত দিনে আওয়ামী লীগের ভোটারবিহীন নির্বাচনেও এখান থেকে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করেছিলেন।

রহস্যজনক মৃত্যু ও ভারত কানেকশনের অভিযোগ
বিমান বাহিনীর সাবেক এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে রাশেদ খান বলেন, এই মৃত্যুতে আওয়ামী মহলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ফলে এই মৃত্যুর বিষয়টি গভীরভাবে তদন্ত হওয়া দরকার।

একই সাথে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ারের সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমার কাছে এর শক্ত দলিল রয়েছে। জামায়াতের ভারত কানেকশন যদি মিথ্যা প্রোপাগান্ডা হয়, তাহলে তারা আমার বিরুদ্ধে মামলা করছে না কেন?”

সাংবাদিকদের সাথে আলাপকালের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহেদ আহমেদ ও ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒