দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

নওগাঁয় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইলসহ মো. মেহেদী হাসান (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধামইরহাট থানা পুলিশ।আজ (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় ধামইরহাট পৌরসভার চকযদু (দক্ষিণ পাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মান্যবর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। টিমটি চকযদু (দক্ষিণ পাড়া) গ্রামস্থ আসামি মেহেদী হাসানের বসতবাড়ির সামনের গ্যারেজের ভেতরে অভিযান চালিয়ে তাকে ধৃত করে।গ্রেপ্তারকৃত আসামি মো. মেহেদী হাসান (২৯) ধামইরহাট থানার চকযদু (দক্ষিণপাড়া) এলাকার মৃত জান্নাতুন ফেরদৌস ও মোছা: রিতা বেগমের ছেলে।বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অপরাধে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ধামইরহাট থানায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে থানা পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

নওগাঁয় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
🔒