দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরীফ শরিফ
২৪ ফলোয়ার
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পিএম
পাঠক: ২৬২ জন
প্রিন্ট ফটোকার্ড

নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

"রক্ত দিন, জীবন বাঁচায়, লড়ছি আমরা গড়তে মানবতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি নড়াইল জেলা ব্লাড ব্যাংকের অ্যাপসের উদ্বোধন করেন।

স্বেচ্ছাসেবী মো. ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, আল মারকাজুলের সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান আজহারী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সমাজসেবক সৈয়দ শাহ আলম, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাহামুদুল হাসান এবং সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকিসহ অতিথিরা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্লাড ব্যাংকের সদস্য এবং বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

আলোচনা সভা শেষে প্রায় ৩১৫ জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, নতুন স্বেচ্ছাসেবী তৈরি করা এবং মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ১/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

নড়াইলে জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

"রক্ত দিন, জীবন বাঁচায়, লড়ছি আমরা গড়তে মানবতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি নড়াইল জেলা ব্লাড ব্যাংকের অ্যাপসের উদ্বোধন করেন।

স্বেচ্ছাসেবী মো. ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, আল মারকাজুলের সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান আজহারী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সমাজসেবক সৈয়দ শাহ আলম, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাহামুদুল হাসান এবং সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকিসহ অতিথিরা।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্লাড ব্যাংকের সদস্য এবং বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।

আলোচনা সভা শেষে প্রায় ৩১৫ জন রক্তযোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ আমন্ত্রিত অতিথিরা।

আয়োজকরা জানান, স্বেচ্ছায় রক্তদানকে উৎসাহিত করা, নতুন স্বেচ্ছাসেবী তৈরি করা এবং মানবিক কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রক্তদাতা ও স্বেচ্ছাসেবীদের মানবিক কার্যক্রমের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒