দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পিএম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক
পার্টনারসহ কৃষির তিন প্রকল্পে নতুন পিডি নিয়োগ দিয়েছে সরকার। সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও কো-অর্ডিনেটর পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং মাঠপর্যায়ে প্রকল্পের কাজের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের কৃষি খাতের অন্যতম বড় উদ্যোগ 'পার্টনার' প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন শরীফ। প্রায় ৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের স্মার্ট কৃষি কার্ড প্রদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের নতুন পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুদুর রহমান। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় মসলা উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৪৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বর্তমান পিডি রাসেল আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এদিকে, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের নতুন পিডি হয়েছেন মো. আবুল বাসার মিয়া। এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিচালিত দুটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব থেকেও তালহা জুবাইরকে অব্যাহতি দিয়ে মো. আবুল বাসার মিয়াকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও কো-অর্ডিনেটর পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং মাঠপর্যায়ে প্রকল্পের কাজের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে গত বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের কৃষি খাতের অন্যতম বড় উদ্যোগ 'পার্টনার' প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর (পিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. সাখাওয়াত হোসেন শরীফ। প্রায় ৭ হাজার কোটি টাকার এই প্রকল্পে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের স্মার্ট কৃষি কার্ড প্রদানের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম চলমান রয়েছে। তিনি আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হলেন।

মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের নতুন পিডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাসুদুর রহমান। আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় মসলা উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১৪৯ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের বর্তমান পিডি রাসেল আহমেদের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এদিকে, টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের নতুন পিডি হয়েছেন মো. আবুল বাসার মিয়া। এছাড়া বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে পরিচালিত দুটি মিনি কোল্ড স্টোরেজ প্রকল্পের অতিরিক্ত দায়িত্ব থেকেও তালহা জুবাইরকে অব্যাহতি দিয়ে মো. আবুল বাসার মিয়াকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒