দুবাই সংযুক্ত আরব আমিরাত     শনিবার, ১০ অক্টোবর ২০২৬
LIVE
শনিবার, ১০ অক্টোবর ২০২৬
ENGLISH

সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ

মিরাজ হোসেন
৯ ফলোয়ার
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ এএম

সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ
বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছর। নয়া দিগন্ত গ্রাফিক্স

দেশের আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের রিপোর্টিং এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেন ও কর্মকাণ্ডের ৩০ হাজার ১৯৯টি রিপোর্ট জমা পড়েছে। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৫টি, যা এক বছরে প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট রিপোর্টের মধ্যে ব্যাংকের অংশ ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯২ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। এর অর্থ ব্যাংকগুলো আগের তুলনায় বেশি লেনদেন পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কার্যক্রম বিএফআইইউকে জানাচ্ছে। তবে দেশের আর্থিক ব্যবস্থার প্রধান প্রবেশপথ হওয়ায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অবৈধ অর্থের প্রবাহ বড় ঝুঁকি তৈরি করছে।

বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১৯৯টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে যার মধ্যে ৯০টির সাথে দুর্নীতি ও ঘুষের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত প্রতিবেদন ৪৬টি, করসংক্রান্ত অপরাধ ২৭টি এবং মুদ্রা চোরাচালানসংক্রান্ত প্রতিবেদন ১১টি। আর্থিক গোয়েন্দা বিশ্লেষণে দুর্নীতি ও ঘুষ সবচেয়ে বড় অংশ হওয়ায় এটি অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।

আর্থিক তথ্য চাওয়ার ক্ষেত্রে দুদক ও সিআইডির প্রবণতা দ্রুত বেড়েছে এবং বিভিন্ন সংস্থা এক হাজার ৩২৯টি অনুরোধের বিপরীতে এক হাজার ৩১৪টির তথ্য পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দুদক ৮৪টি তথ্য চাইলেও পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩৬৩টিতে এবং সিআইডি ৪২৬টি তথ্যের অনুরোধ করে। তবে এগুলোর সাথে বিএফআইইউর ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন সরাসরি মিলিয়ে দেখা যাবে না কারণ একটি মামলায় একাধিকবার তথ্য চাওয়া হতে পারে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রঘুনাথপুরে এনসিপির সম্ভাব্য প্রার্থী উচ্চশিক্ষিত তরুণ অধ্যক্ষ রুবেল হাসানের গণসংযোগ: বৈষম্যহীন ও আধুনিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তিন প্রকল্পে নতুন প্রকল্প পরিচালক

আলেমদের নিজস্ব রাজনীতি গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর

বৃষ্টির পূর্বাভাস ও তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা

সংকট উত্তরণে রাজস্ব সংস্কার ও ব্যয় সংকোচনের পথে সরকার

পীরগাছায় সার ডিলার নিয়োগে বিএনপির সুপারিশ ও সরকারি তালিকার মিল

জামায়াত নেতার ৭০০ অটোরিকশা: প্রমাণ চাইলেন ডিএনসিসি প্রশাসকের কাছে

পুরান ঢাকায় ১০২ বস্তা ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের বাস্তব পরীক্ষা

ফিফা সভাপতি পদে জিয়ান্নি ইনফান্তিনোর পুনর্নির্বাচনের পথ প্রশস্ত

নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার কর্মকর্তাদের মারধর করে ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আটক-৬

BD-24.COM | Latest Bangladesh & World News

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

সন্দেহজনক লেনদেন ও রিপোর্ট বেড়েছে ৭৪ শতাংশ

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশের আর্থিক ব্যবস্থায় সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের রিপোর্টিং এক বছরে অস্বাভাবিকভাবে বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে সন্দেহজনক লেনদেন ও কর্মকাণ্ডের ৩০ হাজার ১৯৯টি রিপোর্ট জমা পড়েছে। আগের অর্থবছরে এই সংখ্যা ছিল ১৭ হাজার ৩৪৫টি, যা এক বছরে প্রায় ৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

মোট রিপোর্টের মধ্যে ব্যাংকের অংশ ২০২২-২৩ অর্থবছরে ছিল ৯১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরে ৯২ শতাংশ এবং ২০২৪-২৫ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ শতাংশে। এর অর্থ ব্যাংকগুলো আগের তুলনায় বেশি লেনদেন পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কার্যক্রম বিএফআইইউকে জানাচ্ছে। তবে দেশের আর্থিক ব্যবস্থার প্রধান প্রবেশপথ হওয়ায় ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অবৈধ অর্থের প্রবাহ বড় ঝুঁকি তৈরি করছে।

বিএফআইইউ ২০২৪-২৫ অর্থবছরে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কাছে ১৯৯টি আর্থিক গোয়েন্দা প্রতিবেদন পাঠিয়েছে যার মধ্যে ৯০টির সাথে দুর্নীতি ও ঘুষের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়া প্রতারণা ও জালিয়াতিসংক্রান্ত প্রতিবেদন ৪৬টি, করসংক্রান্ত অপরাধ ২৭টি এবং মুদ্রা চোরাচালানসংক্রান্ত প্রতিবেদন ১১টি। আর্থিক গোয়েন্দা বিশ্লেষণে দুর্নীতি ও ঘুষ সবচেয়ে বড় অংশ হওয়ায় এটি অর্থনীতির জন্যও বড় ঝুঁকি তৈরি করছে।

আর্থিক তথ্য চাওয়ার ক্ষেত্রে দুদক ও সিআইডির প্রবণতা দ্রুত বেড়েছে এবং বিভিন্ন সংস্থা এক হাজার ৩২৯টি অনুরোধের বিপরীতে এক হাজার ৩১৪টির তথ্য পেয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে দুদক ৮৪টি তথ্য চাইলেও পরের অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৩৬৩টিতে এবং সিআইডি ৪২৬টি তথ্যের অনুরোধ করে। তবে এগুলোর সাথে বিএফআইইউর ১৯৯টি গোয়েন্দা প্রতিবেদন সরাসরি মিলিয়ে দেখা যাবে না কারণ একটি মামলায় একাধিকবার তথ্য চাওয়া হতে পারে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒