দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পুঁজিবাজারে ৫ হাজার বিনিয়োগকারীকে ৩৫০ কোটি টাকা দিল সিএমএসএফ

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, অবণ্টিত লভ্যাংশ ও শেয়ারের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পাঁচ হাজারের বেশি বিনিয়োগকারীর কাছে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ ও শেয়ার সফলভাবে হস্তান্তর করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান সিএমএসএফের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: ওয়াসি আজম। ওয়াসি আজম জানান, সিএমএসএফের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীর মাত্র ২৮ টাকা পাওনা ফেরত পাওয়া থেকে শুরু করে বড় বিনিয়োগকারী এক কোটি টাকার বেশি মূল্যের সম্পদ গ্রহণ করেছেন। শুধু ব্যক্তি বিনিয়োগকারী নন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও অতীতে তাদের প্রাপ্য লভ্যাংশ এই ফান্ডের মাধ্যমে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বৈষম্যহীনভাবে প্রতিটি বৈধ দাবিদারকে সমান গুরুত্ব দিয়ে সম্পদ ফিরিয়ে দেয়াই তাদের কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য। তিনি আরও উল্লেখ করেন, পুঁজিবাজারে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হওয়ার পর সাধারণত সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ বা শেয়ার নিষ্পত্তির দায়িত্ব নেয় না। বিএসইসির উদ্যোগে সিএমএসএফ এখানে কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। উদাহরণ হিসেবে সম্প্রতি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের বিনিয়োগকারীরা তাদের শেয়ার সিএমএসএফের কাছে হস্তান্তরের মাধ্যমে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ অর্থ গ্রহণের সুযোগ পাচ্ছেন। উল্লেখ্য, বিএসইসি প্রণীত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বিধিমালা, ২০২১ অনুযায়ী পরিচালিত সিএমএসএফ বর্তমানে অবণ্টিত নগদ লভ্যাংশ, বোনাস শেয়ার ও রাইটস শেয়ারের সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সিএমএসএফ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে প্রায় ১,৬০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকার নগদ তহবিল এবং বাজারমূল্যে প্রায় ৭০০ কোটি টাকার শেয়ার রয়েছে।

পুঁজিবাজারে ৫ হাজার বিনিয়োগকারীকে ৩৫০ কোটি টাকা দিল সিএমএসএফ
🔒