দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পুঁজিবাজারে ৫ হাজার বিনিয়োগকারীকে ৩৫০ কোটি টাকা দিল সিএমএসএফ

মিরাজ হোসেন
সম্পাদক ও প্রকাশক, ৭ ফলোয়ার
প্রকাশিত: ০৬ আগস্ট ২০২৬, ০৩:৪৮ পিএম
পাঠক: ১১৮ জন
প্রিন্ট ফটোকার্ড

পুঁজিবাজারে ৫ হাজার বিনিয়োগকারীকে ৩৫০ কোটি টাকা দিল সিএমএসএফ
সিএমএসএফ অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: ওয়াসি আজম |সংগৃহীত

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, অবণ্টিত লভ্যাংশ ও শেয়ারের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পাঁচ হাজারের বেশি বিনিয়োগকারীর কাছে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ ও শেয়ার সফলভাবে হস্তান্তর করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান সিএমএসএফের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: ওয়াসি আজম।

ওয়াসি আজম জানান, সিএমএসএফের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীর মাত্র ২৮ টাকা পাওনা ফেরত পাওয়া থেকে শুরু করে বড় বিনিয়োগকারী এক কোটি টাকার বেশি মূল্যের সম্পদ গ্রহণ করেছেন। শুধু ব্যক্তি বিনিয়োগকারী নন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও অতীতে তাদের প্রাপ্য লভ্যাংশ এই ফান্ডের মাধ্যমে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বৈষম্যহীনভাবে প্রতিটি বৈধ দাবিদারকে সমান গুরুত্ব দিয়ে সম্পদ ফিরিয়ে দেয়াই তাদের কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য।

তিনি আরও উল্লেখ করেন, পুঁজিবাজারে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হওয়ার পর সাধারণত সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ বা শেয়ার নিষ্পত্তির দায়িত্ব নেয় না। বিএসইসির উদ্যোগে সিএমএসএফ এখানে কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। উদাহরণ হিসেবে সম্প্রতি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের বিনিয়োগকারীরা তাদের শেয়ার সিএমএসএফের কাছে হস্তান্তরের মাধ্যমে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ অর্থ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, বিএসইসি প্রণীত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বিধিমালা, ২০২১ অনুযায়ী পরিচালিত সিএমএসএফ বর্তমানে অবণ্টিত নগদ লভ্যাংশ, বোনাস শেয়ার ও রাইটস শেয়ারের সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সিএমএসএফ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে প্রায় ১,৬০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকার নগদ তহবিল এবং বাজারমূল্যে প্রায় ৭০০ কোটি টাকার শেয়ার রয়েছে।

বিষয় : বিনিয়োগ দুর্যোগ সংসদ

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পুঁজিবাজারে ৫ হাজার বিনিয়োগকারীকে ৩৫০ কোটি টাকা দিল সিএমএসএফ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ, অবণ্টিত লভ্যাংশ ও শেয়ারের নিরাপদ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ)। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানটি পাঁচ হাজারের বেশি বিনিয়োগকারীর কাছে প্রায় ৩৫০ কোটি টাকার নগদ অর্থ ও শেয়ার সফলভাবে হস্তান্তর করেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান সিএমএসএফের অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো: ওয়াসি আজম।

ওয়াসি আজম জানান, সিএমএসএফের মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীর মাত্র ২৮ টাকা পাওনা ফেরত পাওয়া থেকে শুরু করে বড় বিনিয়োগকারী এক কোটি টাকার বেশি মূল্যের সম্পদ গ্রহণ করেছেন। শুধু ব্যক্তি বিনিয়োগকারী নন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানও অতীতে তাদের প্রাপ্য লভ্যাংশ এই ফান্ডের মাধ্যমে পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বৈষম্যহীনভাবে প্রতিটি বৈধ দাবিদারকে সমান গুরুত্ব দিয়ে সম্পদ ফিরিয়ে দেয়াই তাদের কার্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য।

তিনি আরও উল্লেখ করেন, পুঁজিবাজারে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জ থেকে তালিকাচ্যুত হওয়ার পর সাধারণত সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জগুলো বিনিয়োগকারীদের প্রাপ্য অর্থ বা শেয়ার নিষ্পত্তির দায়িত্ব নেয় না। বিএসইসির উদ্যোগে সিএমএসএফ এখানে কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করছে। উদাহরণ হিসেবে সম্প্রতি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের বিনিয়োগকারীরা তাদের শেয়ার সিএমএসএফের কাছে হস্তান্তরের মাধ্যমে প্রতিটি শেয়ারের বিপরীতে নগদ অর্থ গ্রহণের সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, বিএসইসি প্রণীত ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড বিধিমালা, ২০২১ অনুযায়ী পরিচালিত সিএমএসএফ বর্তমানে অবণ্টিত নগদ লভ্যাংশ, বোনাস শেয়ার ও রাইটস শেয়ারের সংরক্ষণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। সিএমএসএফ সূত্রে জানা গেছে, বর্তমানে প্রতিষ্ঠানটির অধীনে প্রায় ১,৬০০ কোটি টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে প্রায় ৯০০ কোটি টাকার নগদ তহবিল এবং বাজারমূল্যে প্রায় ৭০০ কোটি টাকার শেয়ার রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒