দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৭নং বেতমোড় রাজপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ইয়াবাসহ রনি হাওলাদার (২২) নামের এক তরুণকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ওই ইউনিয়নের আব্দুল হক মোক্তারের বাড়ির সামনে থেকে রনি হাওলাদারকে ইয়াবাসহ হাতেনাতে আটক করেন স্থানীয়রা। আটককৃত রনি হাওলাদার ওই এলাকার হারুন হাওলাদারের পুত্র।ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, ইয়াবাসহ আটকের পর দ্রুত মঠবাড়িয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আল-আমীন।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অপরাধ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রনি হাওলাদারকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। মঠবাড়িয়া থানার পুলিশ সাজাপ্রাপ্ত আসামিকে হেফাজতে নিয়ে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু করেছে। এলাকায় মাদকবিরোধী এমন পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন।

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক
🔒