দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ দাবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ পিএম
পাঠক: ১৭৪ জন
প্রিন্ট ফটোকার্ড

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ দাবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে
মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ দাবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং পদের কর্মীদের পুনঃনিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। পদে বহাল রাখা ও নতুন নিয়োগপত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোছাঃ হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিভিল সার্জন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের শাকিল আহম্মেদ ২০২২ সাল থেকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কুকমশালচি’ পদে কর্মরত। নিয়ম অনুযায়ী প্রতি অর্থবাজেটে নতুন নিয়োগপত্র পাওয়ার বিধান থাকলেও ২০২৬-২০২৭ অর্থবছরে তাঁকে তা দেওয়া হয়নি। উল্টো নিয়োগপত্রের বিষয়ে কথা বলতে গেলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা তাঁর কাছে সরাসরি ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে কাজে আসতে নিষেধ করে হাসপাতাল থেকে বের করে দেন। শুধু শাকিলই নন, হাসপাতালে কর্মরত ৮ জন আউটসোর্সিং কর্মচারীর সবার কাছেই নিয়োগপত্র নবায়নের নামে অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

জানা গেছে, আল ওয়াফা সিকিউরিটি সার্ভিসেস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে মোটা অঙ্কের বাণিজ্যে মেতেছেন এই কর্মকর্তা। পান্না খাতুন নামের এক কর্মচারী ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ‘আয়া’ থেকে ‘টিকিট ক্লার্ক’ পদে পদোন্নতিভিত্তিক নিয়োগ পেয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে শিমু খাতুন নামের এক টিকিট ক্লার্ক ৪০ হাজার টাকা দিয়েও বাকি টাকা শোধ করতে না পারায় তাঁকে ছাঁটাই করে অন্যজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই কার্যালয়ের শিমু খাতুনের বিরুদ্ধে সিভিল সার্জনের নাম ভাঙিয়ে ৮ কর্মীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে আদায়েরও মারাত্মক অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সাথে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করে মানসিক হেনস্তা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ইতিপূর্বে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এলে কর্মচারীরা ঘুষ দাবির বিষয়টি জানালে মন্ত্রী কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনিরুল ইসলামের ফোনে যোগাযোগ করা হলে তিনি তড়িঘড়ি সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা দাবি করেন, “নিয়োগের সম্পূর্ণ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের। এখানে আমার কোনো হাত নেই, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. মোঃ কামরুজ্জামান জানান, নিয়োগের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের হলেও যদি কোনো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্থ লেনদেন বা অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আউটসোর্সিংয়ে টাকা লেনদেনের কোন সুযোগ নেই।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

মঠবাড়ীয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং নিয়োগে ঘুষ দাবী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে

প্রকাশের তারিখ : ১৫ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং পদের কর্মীদের পুনঃনিয়োগপত্র দেওয়াকে কেন্দ্র করে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে। পদে বহাল রাখা ও নতুন নিয়োগপত্র পাইয়ে দেওয়ার বিনিময়ে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত ঘুষ দাবির সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) মোছাঃ হেলেনা আক্তার নিপার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক), সিভিল সার্জন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গোপালপুর গ্রামের শাকিল আহম্মেদ ২০২২ সাল থেকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে ‘কুকমশালচি’ পদে কর্মরত। নিয়ম অনুযায়ী প্রতি অর্থবাজেটে নতুন নিয়োগপত্র পাওয়ার বিধান থাকলেও ২০২৬-২০২৭ অর্থবছরে তাঁকে তা দেওয়া হয়নি। উল্টো নিয়োগপত্রের বিষয়ে কথা বলতে গেলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা তাঁর কাছে সরাসরি ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন এবং টাকা না দিলে কাজে আসতে নিষেধ করে হাসপাতাল থেকে বের করে দেন। শুধু শাকিলই নন, হাসপাতালে কর্মরত ৮ জন আউটসোর্সিং কর্মচারীর সবার কাছেই নিয়োগপত্র নবায়নের নামে অর্থ দাবি করা হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

জানা গেছে, আল ওয়াফা সিকিউরিটি সার্ভিসেস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে যোগসাজশ করে মোটা অঙ্কের বাণিজ্যে মেতেছেন এই কর্মকর্তা। পান্না খাতুন নামের এক কর্মচারী ১ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে ‘আয়া’ থেকে ‘টিকিট ক্লার্ক’ পদে পদোন্নতিভিত্তিক নিয়োগ পেয়েছেন বলে দাবি করা হয়েছে। অন্যদিকে শিমু খাতুন নামের এক টিকিট ক্লার্ক ৪০ হাজার টাকা দিয়েও বাকি টাকা শোধ করতে না পারায় তাঁকে ছাঁটাই করে অন্যজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওই কার্যালয়ের শিমু খাতুনের বিরুদ্ধে সিভিল সার্জনের নাম ভাঙিয়ে ৮ কর্মীর কাছ থেকে ১৫ হাজার টাকা করে আদায়েরও মারাত্মক অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।

স্বাস্থ্য কর্মকর্তা কর্মচারীদের সাথে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করে মানসিক হেনস্তা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। ইতিপূর্বে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শনে এলে কর্মচারীরা ঘুষ দাবির বিষয়টি জানালে মন্ত্রী কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মনিরুল ইসলামের ফোনে যোগাযোগ করা হলে তিনি তড়িঘড়ি সংযোগ বিচ্ছিন্ন করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা দাবি করেন, “নিয়োগের সম্পূর্ণ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠানের। এখানে আমার কোনো হাত নেই, অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”

এ বিষয়ে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন ডা. মোঃ কামরুজ্জামান জানান, নিয়োগের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানের হলেও যদি কোনো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অর্থ লেনদেন বা অনিয়মের সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তদন্ত সাপেক্ষে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আউটসোর্সিংয়ে টাকা লেনদেনের কোন সুযোগ নেই।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒