দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

​বেপরোয়া ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদ: মানিকগঞ্জে সেলফি পরিবহন বয়কটের ডাক

মোঃ শাহিন মিয়া
১ ফলোয়ার
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ০২:৪৪ পিএম

​বেপরোয়া ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদ: মানিকগঞ্জে সেলফি পরিবহন বয়কটের ডাক

মোহাম্মাদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতি ও প্রতিনিয়ত দুর্ঘটনার জন্য দায়ী ‘সেলফি পরিবহন’ বয়কট এবং অবিলম্বে এই পরিবহনের চলাচল বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

​শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিযাখোড়া ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধন শেষে একটি ক্ষুব্ধ বিক্ষোভ র‍্যালি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কে সেলফি পরিবহন বয়কট এবং এর রুট পারমিট বাতিলের দাবিতে উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "সেলফি পরিবহন কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে দিন দিন চরম বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। এদের রেষারেষি ও অসাবধানতার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। অনেক তাজা প্রাণ ঝরে গেছে, অনেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন পঙ্গুত্বে পরিণত হয়েছে এবং বহু মায়ের কোল খালি হয়েছে। অনেকেই আজ পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।"

​বক্তারা আরও বলেন, সড়ক সুরক্ষায় প্রশাসন কঠোর না হলে সেলফি পরিবহনের এই ‘মৃত্যুকূপ’ বন্ধ হবে না। অবিলম্বে সড়ক দুর্ঘটনা রোধে সেলফি পরিবহন বয়কটের আহ্বান জানানোর পাশাপাশি এই পরিবহনের এবং দায়ী চালকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

​মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা ঢাকা-আরিচা মহাসড়ককে নিরাপদ করতে এবং তাঁদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

​বেপরোয়া ড্রাইভিং ও সড়ক দুর্ঘটনার প্রতিবাদ: মানিকগঞ্জে সেলফি পরিবহন বয়কটের ডাক

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

মোহাম্মাদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতি ও প্রতিনিয়ত দুর্ঘটনার জন্য দায়ী ‘সেলফি পরিবহন’ বয়কট এবং অবিলম্বে এই পরিবহনের চলাচল বন্ধের দাবিতে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

​শনিবার (২৯ আগস্ট) মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিযাখোড়া ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সর্বস্তরের সাধারণ মানুষের উদ্যোগে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ র‍্যালি অনুষ্ঠিত হয়।

​মানববন্ধন শেষে একটি ক্ষুব্ধ বিক্ষোভ র‍্যালি বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় মহাসড়কে সেলফি পরিবহন বয়কট এবং এর রুট পারমিট বাতিলের দাবিতে উত্তাল স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।

​মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, "সেলফি পরিবহন কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে দিন দিন চরম বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছে। এদের রেষারেষি ও অসাবধানতার কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। অনেক তাজা প্রাণ ঝরে গেছে, অনেক ছাত্র-ছাত্রীর স্বপ্ন পঙ্গুত্বে পরিণত হয়েছে এবং বহু মায়ের কোল খালি হয়েছে। অনেকেই আজ পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছেন।"

​বক্তারা আরও বলেন, সড়ক সুরক্ষায় প্রশাসন কঠোর না হলে সেলফি পরিবহনের এই ‘মৃত্যুকূপ’ বন্ধ হবে না। অবিলম্বে সড়ক দুর্ঘটনা রোধে সেলফি পরিবহন বয়কটের আহ্বান জানানোর পাশাপাশি এই পরিবহনের এবং দায়ী চালকদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তারা।

​মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ব্যবসায়ী, সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় বক্তারা ঢাকা-আরিচা মহাসড়ককে নিরাপদ করতে এবং তাঁদের ন্যায্য দাবিগুলো অবিলম্বে পূরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒