দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় দুই ভাই নিহত জোড়া খুনে চাঞ্চল্য

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
পাঠক: ৩০২ জন
প্রিন্ট ফটোকার্ড

ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় দুই ভাই নিহত জোড়া খুনে চাঞ্চল্য
ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় দুই ভাই নিহত জোড়া খুনে চাঞ্চল্য

ঝিনাইদহে তুচ্ছ পারিবারিক বিরোধ ও কলহের জেরে পৃথক দুটি ঘটনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই এবং বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে শৈলকুপা ও সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম (৪৫) নিহত হন। গ্রামবাসী ও পুলিশ জানায়, শুক্রবার আঙিনার একটি গাছ থেকে বড় ভাই মজিবুল কিছু সুপারি পাড়লে ছোট ভাই রবিউলের সাথে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।

সংঘর্ষ চলাকালে রবিউল লাঠি দিয়ে বড় ভাই মজিবুলের মাথা ও শরীরে আঘাত করেন। স্বামীকে বাঁচাতে গিয়ে মজিবুলের স্ত্রী ও ছেলেও রক্তাক্ত হন। আশঙ্কাজনক অবস্থায় মজিবুলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রবিউল গা-ঢাকা দিলেও গ্রামবাসী তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই সুমন মন্ডলের (৩০) কোদালের আঘাতে ছোট ভাই সোহান মন্ডল (২৬) খুন হয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিকেলে সুমনের সাথে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। পরে সন্ধ্যা রাতে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়রা হুমা তাঁকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কার্তিকের নবান্ন আর খেজুর রসের মেলবন্ধনে মুখর দক্ষিণ-পশ্চিমাঞ্চল স্বাস্থ্যবিভাগের সতর্কতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে পারিবারিক বিরোধে পৃথক ঘটনায় দুই ভাই নিহত জোড়া খুনে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহে তুচ্ছ পারিবারিক বিরোধ ও কলহের জেরে পৃথক দুটি ঘটনায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই এবং বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বিকেলে শৈলকুপা ও সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।

শৈলকুপা উপজেলার ব্রহ্মপুর গ্রামে সুপারি পাড়াকে কেন্দ্র করে ছোট ভাই রবিউল ইসলামের লাঠির আঘাতে বড় ভাই মজিবুল ইসলাম (৪৫) নিহত হন। গ্রামবাসী ও পুলিশ জানায়, শুক্রবার আঙিনার একটি গাছ থেকে বড় ভাই মজিবুল কিছু সুপারি পাড়লে ছোট ভাই রবিউলের সাথে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে শনিবার বিকেলে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়।

সংঘর্ষ চলাকালে রবিউল লাঠি দিয়ে বড় ভাই মজিবুলের মাথা ও শরীরে আঘাত করেন। স্বামীকে বাঁচাতে গিয়ে মজিবুলের স্ত্রী ও ছেলেও রক্তাক্ত হন। আশঙ্কাজনক অবস্থায় মজিবুলকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রবিউল গা-ঢাকা দিলেও গ্রামবাসী তাঁর স্ত্রী মিলি খাতুনকে আটকে রেখে পুলিশে সোপর্দ করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর মোল্লা জানান, নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

অন্যদিকে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে শনিবার রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই সুমন মন্ডলের (৩০) কোদালের আঘাতে ছোট ভাই সোহান মন্ডল (২৬) খুন হয়েছেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিকেলে সুমনের সাথে সোহানের স্ত্রীর ঝগড়া হয়। পরে সন্ধ্যা রাতে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হলে একপর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় সজোরে আঘাত করে পালিয়ে যান।

গুরুতর আহত সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হুমায়রা হুমা তাঁকে মৃত ঘোষণা করেন। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, পারিবারিক বিরোধে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত সুমনকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒