দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

ঘিওরে কলেজছাত্র অপহরণ: ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও মেলেনি সন্ধান

জহুরুল ইসলাম জুয়েল
৪ ফলোয়ার
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

ঘিওরে কলেজছাত্র অপহরণ: ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও মেলেনি সন্ধান

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের বাসিন্দা কলেজছাত্র রিদয়ান আনসারীকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অপহরণকারীদের দাবির মুখে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে পাননি স্বজনেরা। এদিকে সন্তানের অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা শারমিন আক্তার।

২৫ বছর বয়সী রিদয়ান রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।

পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত একটি নম্বর থেকে শাহরিয়ারের ফোনে কল আসে। ফোনে জানানো হয়, রিদয়ানকে জিম্মি করা হয়েছে। বিষয়টি বিশ্বাস করাতে অল্প সময়ের জন্য স্বজনদের সঙ্গে রিদয়ানের কথা বলিয়ে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর তাঁকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

ছেলের জীবন রক্ষার আশায় স্বজনেরা কয়েক দফায় বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান। তবে টাকা দেওয়ার পরও রিদয়ানের মুক্তি মেলেনি। এক সপ্তাহ পার হলেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের।

এ ঘটনায় রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ গত ২৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তাঁকে উদ্ধারের ব্যবস্থা নিতে র‍্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রিদয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, ভাইয়ের সন্ধান পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি তাঁরা। মুক্তিপণের টাকা পরিশোধের পরও রিদয়ানকে ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁর ভাইকে জীবিত উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন।

এদিকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে মা শারমিন আক্তার অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা এখনো তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। রিদয়ানের নিখোঁজের ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সহপাঠীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবারের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে রিদয়ানকে উদ্ধার করা হোক।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ঘিওরে কলেজছাত্র অপহরণ: ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও মেলেনি সন্ধান

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের বাসিন্দা কলেজছাত্র রিদয়ান আনসারীকে অপহরণের সাত দিন পেরিয়ে গেলেও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। অপহরণকারীদের দাবির মুখে ৪০ হাজার টাকা মুক্তিপণ দিয়েও ছেলেকে ফিরে পাননি স্বজনেরা। এদিকে সন্তানের অপেক্ষায় অসুস্থ হয়ে পড়েছেন তাঁর মা শারমিন আক্তার।

২৫ বছর বয়সী রিদয়ান রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন রিদয়ান। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই শাহরিয়ার আনসারীর সঙ্গে তাঁর শেষবার কথা হয়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি স্বজনেরা।

পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত একটি নম্বর থেকে শাহরিয়ারের ফোনে কল আসে। ফোনে জানানো হয়, রিদয়ানকে জিম্মি করা হয়েছে। বিষয়টি বিশ্বাস করাতে অল্প সময়ের জন্য স্বজনদের সঙ্গে রিদয়ানের কথা বলিয়ে দেওয়া হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরপর তাঁকে জীবিত ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়।

ছেলের জীবন রক্ষার আশায় স্বজনেরা কয়েক দফায় বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে মোট ৪০ হাজার টাকা পাঠান। তবে টাকা দেওয়ার পরও রিদয়ানের মুক্তি মেলেনি। এক সপ্তাহ পার হলেও তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য না পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের।

এ ঘটনায় রিদয়ানের খালাতো ভাই ফয়সল মাহমুদ গত ২৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি তাঁকে উদ্ধারের ব্যবস্থা নিতে র‍্যাব-৩-এর খিলগাঁও ক্যাম্পের কোম্পানি কমান্ডার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

রিদয়ানের বড় ভাই শাহরিয়ার আনসারী জানান, ভাইয়ের সন্ধান পেতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও এখন পর্যন্ত কোনো সুরাহা পাননি তাঁরা। মুক্তিপণের টাকা পরিশোধের পরও রিদয়ানকে ফিরিয়ে দেওয়া হয়নি। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নিয়ে তাঁর ভাইকে জীবিত উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন।

এদিকে সন্তানের কোনো খোঁজ না পেয়ে মা শারমিন আক্তার অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের সদস্যরা এখনো তাঁর ফিরে আসার অপেক্ষায় রয়েছেন। রিদয়ানের নিখোঁজের ঘটনায় স্বজনদের পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও সহপাঠীদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে।

পরিবারের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অপহরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে রিদয়ানকে উদ্ধার করা হোক।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒