দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, আটক ২

মোঃ মাকসুদুল হক
৮ ফলোয়ার
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পিএম

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, আটক ২
জব্দ-কৃত সারের গাড়ী

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ৪০ বস্তা ভেজাল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনের অভিযোগে একটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার অবৈধভাবে উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচার হতে যাওয়া সারগুলো জব্দ করা হয় এবং পিকআপ ভ্যানসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন এবং পুলিশ প্রশাসনের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরবর্তীতে জব্দকৃত সার পরীক্ষা করা হলে সেগুলো ভেজাল বলে প্রমাণিত হয়। এরপর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ভেজাল সারগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ভেজাল সার এবং অবৈধ পাচার রোধে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ৫/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

বরিশাল বোর্ডে পাসের হারে শীর্ষে পিরোজপুর, পাসের হার ৫১.৫৫ শতাংশ

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন- দ্বিতীয় পর্ব

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ, আটক ২

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image

ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ৪০ বস্তা ভেজাল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনের অভিযোগে একটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার অবৈধভাবে উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচার হতে যাওয়া সারগুলো জব্দ করা হয় এবং পিকআপ ভ্যানসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযান শেষে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে প্রসিকিউশন দাখিল করেন এবং পুলিশ প্রশাসনের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

পরবর্তীতে জব্দকৃত সার পরীক্ষা করা হলে সেগুলো ভেজাল বলে প্রমাণিত হয়। এরপর কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ভেজাল সারগুলো জনসমক্ষে ধ্বংস করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ভেজাল সার এবং অবৈধ পাচার রোধে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒