উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে পাচারের সময় ৪০ বস্তা ভেজাল টিএসপি (ট্রিপল সুপার ফসফেট) সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনের অভিযোগে একটি পিকআপ ভ্যানসহ দুজনকে আটক করা হয়েছে।
উপজেলা
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার
৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের মহেশ্বর চাঁদা বাজার থেকে ৪০ বস্তা টিএসপি সার
অবৈধভাবে উপজেলার বাইরে অন্যত্র নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছিল। গোপন সংবাদের
ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালায়। অভিযানকালে পাচার
হতে যাওয়া সারগুলো জব্দ করা হয় এবং পিকআপ ভ্যানসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।
অভিযান
শেষে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬
অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের ২৫ হাজার টাকা অর্থদণ্ড
প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা উপস্থিত থেকে
প্রসিকিউশন দাখিল করেন এবং পুলিশ প্রশাসনের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পরবর্তীতে
জব্দকৃত সার পরীক্ষা করা হলে সেগুলো ভেজাল বলে প্রমাণিত হয়। এরপর কালীগঞ্জ থানার
অফিসার ইনচার্জ (ওসি) এবং উপজেলা কৃষি কর্মকর্তার উপস্থিতিতে ভেজাল সারগুলো
জনসমক্ষে ধ্বংস করা হয়।
উপজেলা
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ও কৃষকের স্বার্থ রক্ষায় ভেজাল সার এবং অবৈধ
পাচার রোধে এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।