দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন ১৪ বীর মুক্তিযোদ্ধা

মোঃ নায়েব আলী
৩৪ ফলোয়ার
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:১২ পিএম

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন ১৪ বীর মুক্তিযোদ্ধা

আজ ১৪ অক্টোবর। মুক্তিযুদ্ধের ইতিহাসে জেলাবাসির জন্য এক বেদনাবিধূর দিন, ঐতিহাসিক ‘আবাইপুর দিবস’। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেদিন পাকি হায়েনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৪ জন সাধারণ গ্রামবাসী জীবন উৎসর্গ করে শহীদ হন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গৌরবোজ্জ্বল ও ত্যাগগাথার স্মারক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

৭১-এর এই দিনে শৈলকুপার আবাইপুর এলাকায় অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এই অসম ও তুমুল সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মুক্তিযোদ্ধাসহ ১৮ জন।

তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা শৈলকুপার শেখপাড়ার নজরুল ইসলাম, বন্দেখালী গ্রামের আবুল হোসেন, সিদ্ধি গ্রামের আবু জাফর, দহকোলা গ্রামের ইসমাইল হোসেন, জালশুকা গ্রামের চেতন জোয়ারদার, সুবিদাহ গোবিন্দপুর গ্রামের ইউসুফ আলী, দোহারো গ্রামের আলিমুদ্দিন, বরিয়া গ্রামের সিমার, বগুড়া গ্রামের আবু সুফিয়ান, মিনগ্রামের সিরাজুল, বরিয়া গ্রামের কাসেম আলী, খাসবগদিয়া গ্রামের আজিবর হোসেন, বরিয়া গ্রামের শাহাদত হোসেন ও কাজীপাড়ার বাবর আলী।

এছাড়া পাক বাহিনী গ্রাম ছাড়ার সময় তাদের সামনে পড়ে গেলে বরিয়া গ্রামের মকছেদ আলী, মিনগ্রামের শরীফুল ইসলাম, মাধবপুর গ্রামের রুস্তম আলী ও আবাইপুর গ্রামের সৈয়দ আলীকে হত্যা করে। যুদ্ধ শেষে স্থানীয় বাসিন্দারা পরম শ্রদ্ধায় শহীদদের মরদেহ আবাইপুর প্রাঙ্গণে সমাহিত করেন, যা আজ মুক্তিকামী মানুষের কাছে লড়াই সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে।

প্রতি বছরের মতো এবারও দিবসটি পালনে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আবাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক স্মরণসভা।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শৈলকুপার আবাইপুর যুদ্ধ ঝিনাইদহবাসীর জন্য এক পরম আত্মত্যাগের প্রতীক। নজরুল, আবুল, আবু জাফরদের মতো অকুতোভয় বীরদের রক্তেই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, শোষণমুক্ত ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের আজকের অঙ্গীকার। নতুন প্রজন্মকে আবাইপুরের মতো ঐতিহাসিক যুদ্ধগাথা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস পাক বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছিলেন ১৪ বীর মুক্তিযোদ্ধা

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

আজ ১৪ অক্টোবর। মুক্তিযুদ্ধের ইতিহাসে জেলাবাসির জন্য এক বেদনাবিধূর দিন, ঐতিহাসিক ‘আবাইপুর দিবস’। ১৯৭১ সালের এই দিনে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। দেশের স্বাধীনতার জন্য সেদিন পাকি হায়েনাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা এবং ৪ জন সাধারণ গ্রামবাসী জীবন উৎসর্গ করে শহীদ হন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে দিনটি এক গৌরবোজ্জ্বল ও ত্যাগগাথার স্মারক হিসেবে চিহ্নিত হয়ে আছে।

৭১-এর এই দিনে শৈলকুপার আবাইপুর এলাকায় অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের ওপর অতর্কিত আক্রমণ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। দীর্ঘ সময় ধরে চলা এই অসম ও তুমুল সম্মুখযুদ্ধে হানাদার বাহিনীর গুলিতে শহীদ হন মুক্তিযোদ্ধাসহ ১৮ জন।

তারা হলেন, বীর মুক্তিযোদ্ধা শৈলকুপার শেখপাড়ার নজরুল ইসলাম, বন্দেখালী গ্রামের আবুল হোসেন, সিদ্ধি গ্রামের আবু জাফর, দহকোলা গ্রামের ইসমাইল হোসেন, জালশুকা গ্রামের চেতন জোয়ারদার, সুবিদাহ গোবিন্দপুর গ্রামের ইউসুফ আলী, দোহারো গ্রামের আলিমুদ্দিন, বরিয়া গ্রামের সিমার, বগুড়া গ্রামের আবু সুফিয়ান, মিনগ্রামের সিরাজুল, বরিয়া গ্রামের কাসেম আলী, খাসবগদিয়া গ্রামের আজিবর হোসেন, বরিয়া গ্রামের শাহাদত হোসেন ও কাজীপাড়ার বাবর আলী।

এছাড়া পাক বাহিনী গ্রাম ছাড়ার সময় তাদের সামনে পড়ে গেলে বরিয়া গ্রামের মকছেদ আলী, মিনগ্রামের শরীফুল ইসলাম, মাধবপুর গ্রামের রুস্তম আলী ও আবাইপুর গ্রামের সৈয়দ আলীকে হত্যা করে। যুদ্ধ শেষে স্থানীয় বাসিন্দারা পরম শ্রদ্ধায় শহীদদের মরদেহ আবাইপুর প্রাঙ্গণে সমাহিত করেন, যা আজ মুক্তিকামী মানুষের কাছে লড়াই সংগ্রামের অনুপ্রেরণা হয়ে আছে।

প্রতি বছরের মতো এবারও দিবসটি পালনে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে আবাইপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধাদের মাজার প্রাঙ্গণে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক স্মরণসভা।

ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সদস্য মুক্তিযোদ্ধা কামালুজ্জামান বলেন, “নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে শৈলকুপার আবাইপুর যুদ্ধ ঝিনাইদহবাসীর জন্য এক পরম আত্মত্যাগের প্রতীক। নজরুল, আবুল, আবু জাফরদের মতো অকুতোভয় বীরদের রক্তেই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা তাঁদের রক্তের ঋণ কখনো শোধ করতে পারব না। তবে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, শোষণমুক্ত ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই হোক আমাদের আজকের অঙ্গীকার। নতুন প্রজন্মকে আবাইপুরের মতো ঐতিহাসিক যুদ্ধগাথা থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।”

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒