দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

মোঃ রাকিব হাসান
জেলা প্রতিনিধি পঞ্চগড়, ৬ ফলোয়ার
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পিএম

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ
তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক দুই অভিযানে অবৈধভাবে পরিবহন ও মজুদ করা মোট ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে রাসায়নিক সার শালবাহান হাটে নিয়ে আসার সময় স্থানীয় বাজারের লোকজন ভ্যান তিনটি আটক করেন। পরে সার থাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইনকে জানানো হয়।

খবর পেয়ে ইউএনও মো. আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন এবং তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা লাইছুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনটি ভ্যান থেকে মোট ৩৫ বস্তা সার জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

আটক ভ্যানচালকদের মধ্যে রয়েছেন—তেঁতুলিয়ার নারায়ণজোত গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে মো. আক্তারুল (৪০), ফুটকিবাড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো. সাহেদুল (৩০) এবং নারায়ণগছ গ্রামের মৃত জহর আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (৪০)।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী প্রত্যেক ভ্যানচালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় সার সরবরাহকারী রেশমা ট্রেডার্স, তিরনইহাটের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় পক্ষের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা নগদে আদায় করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ছানোয়ার হোসেন জানান, তিরনইহাট এলাকার রিপনের বাড়ি থেকে সারগুলো ভ্যানে তুলে শালবাহান হাটের ধানবাজার এলাকার হারুনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, হারুন একজন মুদি দোকানদার এবং তার একটি চা-বাগান রয়েছে।

এদিকে একই রাতে অবৈধভাবে মজুদ করা সারের সন্ধানে পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসন। রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ি থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে পটাশ ৪ বস্তা, বিআরবি ডাব ১১ বস্তা এবং টিএসপি ৮ বস্তা রয়েছে। অভিযানের সময় মানিক ইসলামসহ বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।

এরপর বকশিপাড়া গ্রামের মো. নাঈম ও মো. নাজমুলের বসতবাড়িতেও অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো অবৈধ সার পাওয়া যায়নি।

দুই অভিযানে জব্দ করা মোট ৫৮ বস্তা সার উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানিয়েছেন, জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধভাবে সার মজুদ ও পরিবহন বন্ধের পাশাপাশি প্রকৃত কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় দুই অভিযানে ৫৮ বস্তা সার জব্দ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৃথক দুই অভিযানে অবৈধভাবে পরিবহন ও মজুদ করা মোট ৫৮ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় তিন ভ্যানচালক ও এক সার ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তিরনইহাট ইউনিয়ন থেকে তিনটি ভ্যানে করে রাসায়নিক সার শালবাহান হাটে নিয়ে আসার সময় স্থানীয় বাজারের লোকজন ভ্যান তিনটি আটক করেন। পরে সার থাকার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইনকে জানানো হয়।

খবর পেয়ে ইউএনও মো. আনোয়ার হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন এবং তেঁতুলিয়া মডেল থানার কর্মকর্তা লাইছুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তিনটি ভ্যান থেকে মোট ৩৫ বস্তা সার জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

আটক ভ্যানচালকদের মধ্যে রয়েছেন—তেঁতুলিয়ার নারায়ণজোত গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে মো. আক্তারুল (৪০), ফুটকিবাড়ী গ্রামের তমিজ উদ্দিনের ছেলে মো. সাহেদুল (৩০) এবং নারায়ণগছ গ্রামের মৃত জহর আলীর ছেলে মো. ছানোয়ার হোসেন (৪০)।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা অনুযায়ী প্রত্যেক ভ্যানচালককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই ঘটনায় সার সরবরাহকারী রেশমা ট্রেডার্স, তিরনইহাটের ম্যানেজার শাকিল হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় পক্ষের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা নগদে আদায় করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে ভ্যানচালক ছানোয়ার হোসেন জানান, তিরনইহাট এলাকার রিপনের বাড়ি থেকে সারগুলো ভ্যানে তুলে শালবাহান হাটের ধানবাজার এলাকার হারুনের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছিল। স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা যায়, হারুন একজন মুদি দোকানদার এবং তার একটি চা-বাগান রয়েছে।

এদিকে একই রাতে অবৈধভাবে মজুদ করা সারের সন্ধানে পৃথক অভিযান চালায় উপজেলা প্রশাসন। রাত সাড়ে ১১টা থেকে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) এসএম আকাশ তেঁতুলিয়া মডেল থানার পুলিশকে সঙ্গে নিয়ে তিরনইহাট ইউনিয়নের মানিক ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই বাড়ি থেকে ২৩ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে পটাশ ৪ বস্তা, বিআরবি ডাব ১১ বস্তা এবং টিএসপি ৮ বস্তা রয়েছে। অভিযানের সময় মানিক ইসলামসহ বাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার বা জরিমানা করা সম্ভব হয়নি।

এরপর বকশিপাড়া গ্রামের মো. নাঈম ও মো. নাজমুলের বসতবাড়িতেও অভিযান চালানো হয়। তবে সেখানে কোনো অবৈধ সার পাওয়া যায়নি।

দুই অভিযানে জব্দ করা মোট ৫৮ বস্তা সার উপজেলা প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন জানিয়েছেন, জব্দকৃত সার উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে সাধারণ কৃষকদের কাছে ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।

উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে অবৈধভাবে সার মজুদ ও পরিবহন বন্ধের পাশাপাশি প্রকৃত কৃষকদের সারপ্রাপ্তি নিশ্চিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒