দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

মোঃ রাকিব হাসান
জেলা প্রতিনিধি পঞ্চগড়, ৬ ফলোয়ার
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা
পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন প্রদর্শন এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা রিনা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, রোকসানা আক্তার নামে ওই ফার্মেসির সংশ্লিষ্ট ব্যক্তি চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রেসক্রিপশন লিখে ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জগদল বাজারের ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি দেখতে পান কর্মকর্তারা। একই সঙ্গে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ওই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, “দোকানে এসে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পাই, যার অনুমতি তার কাছে ছিল না। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখার অভিযোগও ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তবে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার সঙ্গে ওই প্রেসক্রিপশন বা ওষুধ সেবনের সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন প্রদর্শন এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জগদল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা রিনা উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্রে জানা যায়, রোকসানা আক্তার নামে ওই ফার্মেসির সংশ্লিষ্ট ব্যক্তি চিকিৎসক না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ধরনের ওষুধ দেওয়ার অভিযোগ রয়েছে। তিনি পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে প্রেসক্রিপশন লিখে ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ ও অভিযোগের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জগদল বাজারের ওই ফার্মেসিতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দোকানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের টেস্ট করার বিজ্ঞাপন প্রদর্শনের বিষয়টি দেখতে পান কর্মকর্তারা। একই সঙ্গে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় ওই ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, “দোকানে এসে বিভিন্ন টেস্ট করার বিজ্ঞাপন দেখতে পাই, যার অনুমতি তার কাছে ছিল না। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রেসক্রিপশন লেখার অভিযোগও ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

তবে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মারা যাওয়ার সঙ্গে ওই প্রেসক্রিপশন বা ওষুধ সেবনের সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও চিকিৎসা-সংক্রান্ত প্রমাণ ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒