দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

ঝিনাইদহে কোটচাঁদপুরে ডিবির অভিযানে ১৮ পিচ স্ক্রুপ কফ সিরাপ সহ ০১ নারী আটক

ঝিনাইদহে কোটচাঁদপুরে ডিবির অভিযান: ১৮ পিস স্ক্রুফ কফ সিরাপসহ ০১নারী আটক।ঝিনাইদহের কোটচাঁদপুরে অভিযান চালিয়ে ১৮ পিস স্ক্রুফ কফ সিরাপসহ আসমা খাতুন (৩২) নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।আজ বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর উপজেলার দুধসরা জোলপাড়া মোড় এলাকায় একটি ভাঙারি দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক আসমা খাতুন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার শ্যামকুড় গ্রামের বাসিন্দা। তিনি আফসার হোসেনের স্ত্রী।জানা যায়, অভিযানের সময় তার কাছে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে ১৮ পিস স্ক্রুফ কফ সিরাপ উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মোঃ সেলিম রেজা ও মুহিতুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ঝিনাইদহে কোটচাঁদপুরে ডিবির অভিযানে ১৮ পিচ স্ক্রুপ কফ সিরাপ সহ ০১ নারী আটক
🔒