দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

মাননীয় আইন মন্ত্রী আসাদুজ্জামান এর সঙ্গে সূর্য সাক্ষাৎ করেন যিনি দা কালীগঞ্জে উপজেলা বিএনপি সাংগঠন।

মাননীয় আইনমন্ত্রী আসাদুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রতিনিধি:ঝিনাইদহ মোঃ মামুন হোসেন সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এ সময় আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ০১ নম্বর সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ইলিয়াস রহমান মিঠু এবং কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা। সৌজন্য সাক্ষাতে আগামী স্থানীয় নির্বাচন, দল পুনর্গঠন এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবিলায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ। নেতারা বলেন, দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 

মাননীয় আইন মন্ত্রী আসাদুজ্জামান এর সঙ্গে সূর্য সাক্ষাৎ করেন যিনি দা কালীগঞ্জে উপজেলা বিএনপি সাংগঠন।
🔒