দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

​ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ীর বিশাল র‍্যালি

মোঃ শাহিন মিয়া
০ ফলোয়ার
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ০৪:০৮ পিএম

​ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ীর বিশাল র‍্যালি

​মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

​বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে হাজারো ভক্ত-আশেকানের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

​পরবর্তীতে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহজাদা রহমান বাধন।

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানা।

​আলোচনা সভায় বক্তারা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমনের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বিশ্বনবীর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি, সাম্য, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর শাহজাদা রহমান বাধন। অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ আশেকানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

​ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে মানিকগঞ্জে গড়পাড়া ইমামবাড়ীর বিশাল র‍্যালি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

​মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মানিকগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।

​বুধবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে হাজারো ভক্ত-আশেকানের অংশগ্রহণে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

​পরবর্তীতে শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গড়পাড়া ইমামবাড়ী দরবার শরীফের পীর শাহজাদা রহমান বাধন।

​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মান্নান, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান লিটন এবং গড়পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেওয়ান মাসুদ রানা।

​আলোচনা সভায় বক্তারা ১২ রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ধরায় আগমনের ঐতিহাসিক ও ধর্মীয় তাৎপর্য তুলে ধরেন। তারা বলেন, বিশ্বনবীর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই সমাজে স্থায়ী শান্তি, সাম্য, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠা করা সম্ভব।

​সংক্ষিপ্ত আলোচনা শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পীর শাহজাদা রহমান বাধন। অনুষ্ঠান শেষে উপস্থিত ধর্মপ্রাণ আশেকানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒