দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

মহেশপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১ পলাতক ০১

মোঃ মামুন হোসেন
৮ ফলোয়ার
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৭:৩৭ পিএম

মহেশপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১ পলাতক ০১

মহেশপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১ পলাতক ০১
​
উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ মোঃ মামুন হোসেন।
​ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় কৌশল অবলম্বন করে ঘটনাস্থল থেকে এক সহযোগী পালিয়ে গেছে।
​রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার ১২ নম্বর আজমপুর ইউনিয়নের আজমপুর মন্ডলপাড়া এলাকায় মহেশপুর-জামতলা পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. আসিফ (২০)। তিনি মহেশপুর উপজেলার আজমপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। পালিয়ে যাওয়া আসামির নাম মো. রানা (২৫)। তিনি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মহেশপুর থানা-পুলিশের একটি বিশেষ দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মন্ডলপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসিফকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তবে রানা নামের অপর তরুণ কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আসিফের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ২০ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসিফ ও পলাতক রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (মামলা নং-৩৩) করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে মহেশপুর থানা-পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান বজায় থাকবে বলেও জানান তিনি।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কার্তিকের নবান্ন আর খেজুর রসের মেলবন্ধনে মুখর দক্ষিণ-পশ্চিমাঞ্চল স্বাস্থ্যবিভাগের সতর্কতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

মহেশপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১ পলাতক ০১

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

মহেশপুরে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ০১ পলাতক ০১
​
উপজেলা প্রতিনিধি ঝিনাইদহ মোঃ মামুন হোসেন।
​ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবাসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ সময় কৌশল অবলম্বন করে ঘটনাস্থল থেকে এক সহযোগী পালিয়ে গেছে।
​রোববার (২৩ আগস্ট) রাতে উপজেলার ১২ নম্বর আজমপুর ইউনিয়নের আজমপুর মন্ডলপাড়া এলাকায় মহেশপুর-জামতলা পাকা রাস্তার ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার হওয়া তরুণের নাম মো. আসিফ (২০)। তিনি মহেশপুর উপজেলার আজমপুর এলাকার রবিউল ইসলামের ছেলে। পালিয়ে যাওয়া আসামির নাম মো. রানা (২৫)। তিনি একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
​পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে মহেশপুর থানা-পুলিশের একটি বিশেষ দল এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধারে অভিযান চালাচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে রাত ৮টা ১৫ মিনিটের দিকে মন্ডলপাড়া এলাকায় পাকা রাস্তার ওপর পৌঁছালে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসিফকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। তবে রানা নামের অপর তরুণ কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে উপস্থিত স্থানীয় সাক্ষীদের সামনে আসিফের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে ২০ পিস হালকা গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়।
​বিষয়টি নিশ্চিত করে মহেশপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, এ ঘটনায় গ্রেপ্তার আসিফ ও পলাতক রানার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (মামলা নং-৩৩) করা হয়েছে। গ্রেপ্তার আসামীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জেলাকে মাদকমুক্ত করতে মহেশপুর থানা-পুলিশের জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান বজায় থাকবে বলেও জানান তিনি।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒