দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

হরিরামপুরে সড়ক কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা, ৩ গ্রামের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ

মোঃ শাহিন মিয়া
১ ফলোয়ার
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৬:৫৪ পিএম

 হরিরামপুরে সড়ক কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা, ৩ গ্রামের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকায় চলাচলের একমাত্র সড়কটি অচল হয়ে পড়েছে। সরকারি প্রকল্পের মাটি ভেকু দিয়ে সরিয়ে দেওয়া এবং প্রবেশমুখে খুঁটি পুতে প্রতিবন্ধকতা তৈরি করায় তিনটি গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ এখন চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় উত্তর চাঁদপুর এলাকার এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চাল দিয়ে সড়কে মাটি ফেলা হলেও পরবর্তীতে ব্যক্তিগত জমির দাবি তুলে এক প্রভাবশালী ভেকু দিয়ে ফেলা মাটি সরিয়ে নেন। এতে সড়কের একাংশ আশপাশের জমির সঙ্গে মিশে নিচু হয়ে যায়। এছাড়া সড়কের প্রবেশমুখে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে চলাচলের পথ আরও সংকুচিত করা হয়েছে।

​ফলাফলে রতনদিয়া, উত্তর চাঁদপুরসহ আশপাশের তিন গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও রোগীরা পড়েছেন চরম বিপাকে। বিকল্প পথ না থাকায় জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারে তোলা অসম্ভব হয়ে পড়েছে। বর্ষার কাদা ও জলাবদ্ধতায় পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে।

​এলাকাবাসীর দাবি: “আমাদের চলাচলের আর কোনো বিকল্প পথ নেই। দ্রুত সময়ের মধ্যে সড়কের অবরুদ্ধ অংশ উন্মুক্ত করে মাটি ভরাট ও সংস্কার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বসে স্থায়ী সমাধান করুক।”

​অভিযুক্তদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া না গেলেও চালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফফার জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তিন গ্রামের মানুষের চলাচলের পথটি পুনরায় সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

​এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সরকারি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করবে এবং জনদুর্ভোগের অবসান ঘটাবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কার্তিকের নবান্ন আর খেজুর রসের মেলবন্ধনে মুখর দক্ষিণ-পশ্চিমাঞ্চল স্বাস্থ্যবিভাগের সতর্কতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

হরিরামপুরে সড়ক কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা, ৩ গ্রামের হাজার হাজার মানুষের চরম দুর্ভোগ

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি. 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের উত্তর চাঁদপুর এলাকায় চলাচলের একমাত্র সড়কটি অচল হয়ে পড়েছে। সরকারি প্রকল্পের মাটি ভেকু দিয়ে সরিয়ে দেওয়া এবং প্রবেশমুখে খুঁটি পুতে প্রতিবন্ধকতা তৈরি করায় তিনটি গ্রামের প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষ এখন চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা) কর্মসূচির আওতায় উত্তর চাঁদপুর এলাকার এই সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের আওতায় বরাদ্দকৃত চাল দিয়ে সড়কে মাটি ফেলা হলেও পরবর্তীতে ব্যক্তিগত জমির দাবি তুলে এক প্রভাবশালী ভেকু দিয়ে ফেলা মাটি সরিয়ে নেন। এতে সড়কের একাংশ আশপাশের জমির সঙ্গে মিশে নিচু হয়ে যায়। এছাড়া সড়কের প্রবেশমুখে বাঁশ ও সিমেন্টের খুঁটি দিয়ে চলাচলের পথ আরও সংকুচিত করা হয়েছে।

​ফলাফলে রতনদিয়া, উত্তর চাঁদপুরসহ আশপাশের তিন গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও রোগীরা পড়েছেন চরম বিপাকে। বিকল্প পথ না থাকায় জরুরি প্রয়োজনে রোগী হাসপাতালে নেওয়া কিংবা কৃষিপণ্য বাজারে তোলা অসম্ভব হয়ে পড়েছে। বর্ষার কাদা ও জলাবদ্ধতায় পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করেছে।

​এলাকাবাসীর দাবি: “আমাদের চলাচলের আর কোনো বিকল্প পথ নেই। দ্রুত সময়ের মধ্যে সড়কের অবরুদ্ধ অংশ উন্মুক্ত করে মাটি ভরাট ও সংস্কার নিশ্চিত করতে হবে। প্রয়োজনে প্রশাসন উভয় পক্ষকে নিয়ে বসে স্থায়ী সমাধান করুক।”

​অভিযুক্তদের তাৎক্ষণিক বক্তব্য পাওয়া না গেলেও চালা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল গফফার জানান, বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তিন গ্রামের মানুষের চলাচলের পথটি পুনরায় সচল করার পদক্ষেপ নেওয়া হচ্ছে।

​এলাকাবাসীর প্রত্যাশা, জনস্বার্থে সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত সরেজমিনে পরিদর্শন করে সরকারি প্রকল্পের কাজ শতভাগ সম্পন্ন করবে এবং জনদুর্ভোগের অবসান ঘটাবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒