দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

পদ্মায় কাকন-কালু বাহিনীর সংঘর্ষ, শতাধিক রাউন্ড গুলিবর্ষণের দাবি।

মো: জাহিদ তানভীর আজাদ
৭ ফলোয়ার
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:২৯ এএম

পদ্মায় কাকন-কালু বাহিনীর সংঘর্ষ, শতাধিক রাউন্ড গুলিবর্ষণের দাবি।
পদ্মার বুকে কাঁকন ও কালু বাহিনীর সংঘর্ষের প্রতীকী চিত্র ।

কুষ্টিয়া ও পাবনা জেলার সীমান্তবর্তী পদ্মা নদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন ও কালু বাহিনীর মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ গোলাগুলিতে শতাধিক রাউন্ড গুলি ছোড়ার দাবি করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া অংশে পদ্মা ও গড়াই নদীর মোহনায় কাকন বাহিনীর সদস্যরা অবস্থান নেন। অন্যদিকে, পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চরের কলাবাগান এলাকায় অবস্থান নেয় কালু বাহিনীর সদস্যরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিরতি দিয়ে দিয়ে কয়েক ঘণ্টা ধরে গুলিবর্ষণ চলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, পদ্মা নদী ও চরাঞ্চলের নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি এবং কৃষিজমি ও খড় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনীর সদস্যরা প্রথমে একটি ট্রলারে করে এসে গোলাগুলি শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে আরও দুটি নৌকা এসে তাঁদের সঙ্গে যোগ দেয়। তাঁর দাবি, দুপুর ২টা থেকে বিরতি দিয়ে দিয়ে গুলি ছোড়া হচ্ছিল এবং এ পর্যন্ত শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, গোলাগুলির খবর পাওয়ার পর নৌ পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁদের সঙ্গে ঈশ্বরদী থানা-পুলিশের একটি দলও কাজ করে।

তিনি বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কলাবাগান এলাকা পর্যন্ত অবস্থান নেন।

পুলিশ সুপার আরও জানান, সন্ধ্যার পর নতুন করে গোলাগুলি বা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরাও এরপর আর গুলির শব্দ শোনেননি কিংবা নতুন করে সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাননি।

পদ্মা নদী ও আশপাশের চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নদী ও চরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে।

এ পরিস্থিতিতে নদীপথ ও চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার এবং সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ১/৫ (১ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

নওগাঁয় বিষমুক্ত মাছ উৎপাদনে সফল প্রতিবন্ধী উদ্যোক্তা নাহিদ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

পদ্মায় কাকন-কালু বাহিনীর সংঘর্ষ, শতাধিক রাউন্ড গুলিবর্ষণের দাবি।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

কুষ্টিয়া ও পাবনা জেলার সীমান্তবর্তী পদ্মা নদী এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকন ও কালু বাহিনীর মধ্যে সংঘর্ষ ও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে শুরু হওয়া এ গোলাগুলিতে শতাধিক রাউন্ড গুলি ছোড়ার দাবি করেছেন স্থানীয়রা। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুষ্টিয়া অংশে পদ্মা ও গড়াই নদীর মোহনায় কাকন বাহিনীর সদস্যরা অবস্থান নেন। অন্যদিকে, পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চরের কলাবাগান এলাকায় অবস্থান নেয় কালু বাহিনীর সদস্যরা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। বিরতি দিয়ে দিয়ে কয়েক ঘণ্টা ধরে গুলিবর্ষণ চলে বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের ধারণা, পদ্মা নদী ও চরাঞ্চলের নিয়ন্ত্রণ, অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি এবং কৃষিজমি ও খড় দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষ ঘটে থাকতে পারে। তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় নৌকার মাঝি নয়ন জানান, কাকন বাহিনীর সদস্যরা প্রথমে একটি ট্রলারে করে এসে গোলাগুলি শুরু করেন। পরে বিকেল ৪টার দিকে আরও দুটি নৌকা এসে তাঁদের সঙ্গে যোগ দেয়। তাঁর দাবি, দুপুর ২টা থেকে বিরতি দিয়ে দিয়ে গুলি ছোড়া হচ্ছিল এবং এ পর্যন্ত শতাধিক রাউন্ড গুলিবর্ষণ করা হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন সাংবাদিকদের জানান, গোলাগুলির খবর পাওয়ার পর নৌ পুলিশের সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁদের সঙ্গে ঈশ্বরদী থানা-পুলিশের একটি দলও কাজ করে।

তিনি বলেন, গোলাগুলির ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। নৌ পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা কলাবাগান এলাকা পর্যন্ত অবস্থান নেন।

পুলিশ সুপার আরও জানান, সন্ধ্যার পর নতুন করে গোলাগুলি বা সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরাও এরপর আর গুলির শব্দ শোনেননি কিংবা নতুন করে সংঘর্ষের পরিস্থিতি দেখতে পাননি।

পদ্মা নদী ও আশপাশের চরাঞ্চলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নদী ও চরাঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভবিষ্যতে আরও সংঘর্ষের আশঙ্কা করছেন অনেকে।

এ পরিস্থিতিতে নদীপথ ও চরাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার এবং সংঘর্ষের প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒