দুবাই সংযুক্ত আরব আমিরাত     বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
LIVE
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ENGLISH

তেঁতুলিয়ায় ভার্চ্যুয়ালি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

মোঃ রাকিব হাসান
জেলা প্রতিনিধি পঞ্চগড়, ৬ ফলোয়ার
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম

তেঁতুলিয়ায় ভার্চ্যুয়ালি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
তেঁতুলিয়ায় ভার্চ্যুয়ালি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়ায় ভাচুর্য়ালি উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯.০০টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ আঙিনা ও এলাকা পরিষ্কার রাখতে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী পর্ব শেষে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের গোবরা নদী ব্রিজের উভয় পাশ এবং মহানন্দা শিশু পার্কে পরিচালিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, তেঁতুলিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার খালিদ সাইফুল্লাহ এবং আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দীন আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি, ছাদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের পাত্র কিংবা ড্রেনে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তার ঘটায়, তাই নিয়মিত পরিষ্কারের মাধ্যমে এসব স্থান ঝুঁকিমুক্ত রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: /৫ ( ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

তেঁতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াইলে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিয়ে ‘চলো পাল্টাই বাংলাদেশ’-এর উঠান বৈঠক

তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩ বছর পর নতুন কমিটি গঠন

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয় পানিতে ডুবে শিক্ষকের মৃত্যু

নওগাঁয়  নিজ মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতার সঙ্গে বিজিএমইএর মতবিনিময়

গুম হওয়া আলামিনের মা ও শহীদ জুবায়েরের বোনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাশে থাকবে ওআইসি

বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষিকা নিহত

ফসলে কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপে গুরুত্বারোপ: Daily Naya Diganta (দৈনিক নয়া দিগন্ত)

স্থানীয় নির্বাচন বিলম্বিত করার প্রবণতা দেখছে জামায়াত

হাজারীবাগে ড্যাফোডিল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সম্পত্তি হস্তান্তর বিল: আইনমন্ত্রীর সঙ্গে তরুণ আলেমদের বৈঠক

ধানমন্ডি লেক ও সাত মসজিদ রোডে ডিএসসিসির উচ্ছেদ অভিযান

কাউকে রাজনৈতিক কর্মসূচিতে বাধ্য করা হবে না: ছাত্রদল সভাপতি

BD-24.COM | Latest Bangladesh & World News

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তেঁতুলিয়ায় ভার্চ্যুয়ালি ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে দেশব্যাপী ৩ মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়ায় ভাচুর্য়ালি উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯.০০টায় তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিজ নিজ আঙিনা ও এলাকা পরিষ্কার রাখতে সর্বস্তরের জনগণকে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

উদ্বোধনী পর্ব শেষে উপজেলা প্রশাসনের নেতৃত্বে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কের গোবরা নদী ব্রিজের উভয় পাশ এবং মহানন্দা শিশু পার্কে পরিচালিত হয়। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ, মিডিয়াকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন এবং শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, তেঁতুলিয়া মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত), একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার খালিদ সাইফুল্লাহ এবং আজিজনগর ব্রাইট স্টার পাঠাগারের সভাপতি তাজউদ্দীন আহম্মেদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি, ছাদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করতে হবে। ডাবের খোসা, টায়ার, প্লাস্টিকের পাত্র কিংবা ড্রেনে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তার ঘটায়, তাই নিয়মিত পরিষ্কারের মাধ্যমে এসব স্থান ঝুঁকিমুক্ত রাখতে হবে। একই সঙ্গে ডেঙ্গুর যেকোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন সুজন
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒