দুবাই সংযুক্ত আরব আমিরাত     রোববার, ০১ নভেম্বর ২০২৬
LIVE
রবিবার, ১ নভেম্বর ২০২৬
ENGLISH

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ মানিকগঞ্জে উৎসবমুখর র‍্যালি ও সভা অনুষ্ঠিত

মোঃ শাহিন মিয়া
১ ফলোয়ার
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫১ পিএম

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ মানিকগঞ্জে উৎসবমুখর র‍্যালি ও সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা  প্রতিনিধি.

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

​প্ল্যাকার্ড এবং শুমারির লোগোসংবলিত ছাতা হাতে গণনাকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে। বাদ্যযন্ত্রের সুর ও স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনর্নিয়োগস্থলে এসে শেষ হয়।

​পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রশিক্ষণ-পরবর্তী মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী গণনাকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন। এ সময় পুলিশ প্রশাসন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জে শুমারি পরিচালনার জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি গ্রহণ করা হয়েছে:

​জোন: ৭টি,​গণনা এলাকা: ১১৫টি (১২২টি ঘাট অন্তর্ভুক্ত) ​গণনাকারী: ৫১ জন, ​প্রাথমিক উপাত্ত: ইতোমধ্যে ৩,৪৩৬টি নৌযানের প্রাথমিক তথ্য সংগৃহীত হয়েছে।

​উল্লেখ্য, দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং নৌযানের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালিত হবে।

এই সংবাদটি আপনার কেমন লেগেছে?

খবরটি রেটিং দিন

গড় রেটিং: ০/৫ (০ ভোট)

ধন্যবাদ! আপনার মতামত নেওয়া হয়েছে।

নড়াইলে ৩ টি প্লাস্টিক বোতলে ১ গাছের চারা, পরিবেশ রক্ষায় চলো পাল্টাই বাংলাদেশের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক ‘নবচিত্র’-এ যোগ দিলেন প্রবীণ সাংবাদিক রফিক মন্ডল, ২৩ বছরের অভিজ্ঞতা নিয়ে কোটচাঁদপুরে শুরু হলো নতুন অধ্যায় বিভিন্ন মহলের শুভেচ্ছা

মেম্বার হওয়ার আগেই মানুষের পাশে আলহাজ সোলেমান শেখ, রাস্তা সংস্কারসহ নানা সামাজিক কর্মকাণ্ডে প্রশংসিত তরুণ প্রার্থী

হরিণাকুণ্ডুতে জমি বিরোধের জেরে মামলার বাদীর বাড়িতে হামলা-ভাঙচুর, প্রাণনাশের হুমকি

শিক্ষক অধিকার আদায়ে কেন্দ্রীয় নেতৃত্বে ঝিনাইদহের গর্ব মোস্তাফিজুর রহমান টুটুল

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় ‘দ্রোহের জুলাই’ পালিত

অবশেষে তিনমাস ১১ দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার! তার বিরুদ্ধে রয়েছে হত্যা, চুরি মাদক মামলা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি সভাপতি রাসেদুজ্জামান রাসেদ সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের সংকট নিরসন ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাই-এর প্রতিনিধিদের সাথে প্রবাসী কল্যাণ মন্ত্রীর মতবিনিময়

কিডনির সুরক্ষায় লেবুর পানির জাদুকরী উপকারিতা

কার্তিকের নবান্ন আর খেজুর রসের মেলবন্ধনে মুখর দক্ষিণ-পশ্চিমাঞ্চল স্বাস্থ্যবিভাগের সতর্কতা

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

উপমহাদেশের ধর্মবিশ্বাস ও কর্মজীবন-

মানিকগঞ্জে পাসের হারে শীর্ষে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, জিপিএ-৫-এ দেবেন্দ্র কলেজ

 ঝিনাইদহে রসুন-পেঁয়াজ চাষের ধুম: দাম না পাওয়ার শঙ্কায় হরিণাকুণ্ডুর চাষিরা

৭ দফা না মানলে এক দফার আন্দোলনে যেতে বাধ্য হব: ঝিনাইদহে শফিকুর রহমান

সাংবাদিক অরিত্র কুন্ডকে নির্যাতন ও কনডেম সেলে বন্দির প্রতিবাদে  আজ হাইকোর্টে প্রেস ব্রিফিং

মঠবাড়িয়ায় ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ইয়াবা ব্যবসায়ী আটক

কোটচাঁদপুরে এইচএসসির ফল বিপর্যয়, মিষ্টির দোকানে নেই ভিড়!

ভৈরব-বেতনার মহেশপুর  নদী ও জনপদ

ভৈরব-বেতনার মহেশপুর নদী ও জনপদ

নওগাঁয় পৌছাল সৌদি আরবের সোফা কারখানাতে অগ্নিকান্ডের ঘটনায় নিহত আরো ৫ জনের মৃতদেহ

BD-24.COM | Latest Bangladesh & World News

রোববার, ০১ নভেম্বর ২০২৬

নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ মানিকগঞ্জে উৎসবমুখর র‍্যালি ও সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

মোহাম্মদ শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা  প্রতিনিধি.

‘নৌযান শুমারি সফল করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে পালিত হয়েছে ‘নৌযান শুমারি ২০২৬’ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা। বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

​প্ল্যাকার্ড এবং শুমারির লোগোসংবলিত ছাতা হাতে গণনাকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর হয়ে ওঠে। বাদ্যযন্ত্রের সুর ও স্লোগানে মুখরিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনর্নিয়োগস্থলে এসে শেষ হয়।

​পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রশিক্ষণ-পরবর্তী মেধা যাচাই পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী গণনাকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

​জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মো. মিনার উদ্দীন। এ সময় পুলিশ প্রশাসন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), বিআইডব্লিউটিএ, নৌপুলিশ ও মৎস্য অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

​জেলা পরিসংখ্যান কার্যালয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জে শুমারি পরিচালনার জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি গ্রহণ করা হয়েছে:

​জোন: ৭টি,​গণনা এলাকা: ১১৫টি (১২২টি ঘাট অন্তর্ভুক্ত) ​গণনাকারী: ৫১ জন, ​প্রাথমিক উপাত্ত: ইতোমধ্যে ৩,৪৩৬টি নৌযানের প্রাথমিক তথ্য সংগৃহীত হয়েছে।

​উল্লেখ্য, দেশের নৌপরিবহন খাতের টেকসই উন্নয়ন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং নৌযানের একটি পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট দেশব্যাপী ‘নৌযান শুমারি ২০২৬’ পরিচালিত হবে।

BD-24.COM | Latest Bangladesh & World News

সম্পাদক ও প্রকাশক
মিরাজ হোসেন (সুজন)
দুবাই প্রবাসী সাংবাদিক ও আইটি বিশেষজ্ঞ

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x
🔒